এতিম রোহিঙ্গা শিশুদের তালিকা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:০৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
বাবা-মা হারানো রোহিঙ্গা শিশুদের তালিকা তৈরি করছে সরকার। টানা দুই সপ্তাহ এ তালিকাভুক্তির কাজ চলবে। এ কারণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টিম বর্তমানে উখিয়া, টেকনাফ ও বান্দরবানের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই এতিম শিশুদের তালিকা প্রণয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোখলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। আর তিনজন উপপরিচালককে সমন্বয়ক করা হয়েছে।
এ ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামের ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে ৫টি টিম গঠন করা হয়েছে। এসব টিম আলাদা-আলাদাভাবে রোহিঙ্গা শিবিরগুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করছেন। নির্ধারিত ফরমে প্রায় ৬০ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে।
সূত্র আরো জানায়, রোহিঙ্গা শিবিরে যেসব সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে তাদের কাছ থেকে শিশুর তথ্য নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও তালিকা তৈরির কর্মসূচির সমন্বয়ক মো. শহীদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্যসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাদের জন্য করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভার ১৭ নম্বর সিদ্ধান্ত অনুসারে এতিম শিশুদের তালিকা করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

