ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:০৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এবার রাজনীতিতে জোলি

আপডেট: ০১:৩৭ পিএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার

ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম, মিস্টার এন্ড মিসেস আয়ার খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রাজনীতিতে আসছেন। সম্প্রতি রাজনীতিতে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মার্কিনিরা যখন মধ্যবর্তী নির্বাচন নিয়ে ব্যস্ত ঠিক তখন জোলি এমন সম্ভাবনার কথা জানালেন। জোলি রাজনীতি, কূটনীতি বা জনসেবার মধ্যে যেকোনো একটিতে নিজেকে ভবিষ্যতে জড়াতে চান। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এমনটাই বলা হয়েছে। আগে থেকে জনকল্যাণে নিয়োজিত এই জনপ্রিয় অভিনেত্রী ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে বলেন, ‘আপনি যখন মানবসেবায় নিয়োজিত, তখন রাজনীতির বিষয়টিও আপনাকে বিবেচনায় নিতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আপনি যখন সত্যিই বড় ধরনের পরিবর্তন আনতে চান, তখন আপনার দায়-দায়িত্বও থাকতে হবে। তবে সত্যি কথা বলতে, কোন ভূমিকায় আমি সবচেয়ে ভালো করব, সেটা আমিও জানি না।’ রাজনীতি, কূটনীতি বা জনসেবার মধ্যে কোনটি বেছে নিতে চান—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ‘টম্ব রাইডার’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যে কোনোটা বেছে নিতে পারি।’ ২০১২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। মানবকল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে গত বছর তিনি সম্মানসূচক অস্কার পেয়েছেন। যৌন সহিংসতা বন্ধে কাজের জন্য ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেসে জোলিকে পুরস্কৃত করেন। বসনিয়া যুদ্ধকে উপজীব্য করে জোলি ২০১১ সালে ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এর মাধ্যমে পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। ০৫.১১.২০১৪