এবারও নিগারের ভরসা মারুফা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কলম্বোয় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী দল। কলম্বো থেকে বাংলাদেশ দল এরপর পাড়ি দিয়েছে গুয়াহাটিতে। বাড়ির কাছের সেই ভেন্যুতেই আজ ‘অচেনা’ ইংল্যান্ডের সামনে নিগার সুলতানারা।
নারী টি-টোয়েন্টিতে চারবার দেখা হলেও ৫০ ওভারের ক্রিকেটে দুই দলের দেখা হয়েছে মাত্র একবারই। বাংলাদেশ ওয়ানডে খেলছে ২০১১ সাল থেকে। তবে এই সংস্করণে ইংলিশ মেয়েদের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০২২ সাল পর্যন্ত। নিজেদের প্রথম বিশ্বকাপে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দেখা হয়েছিল দুই দলের। নিগারদের ১৩৪ রানে অলআউট করে ঠিক ১০০ রানে জিতেছিল ইংল্যান্ড। এরপর আরেকটি বিশ্বকাপে এসেই আবার দেখা হচ্ছে দুই দলের।
বাংলাদেশের মতো বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন ইংলিশ মেয়েরাও। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে অলআউট করে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই তা পেরিয়ে গিয়েছিল ইংল্যান্ড। আজও সেই ইংল্যান্ডই যে নিরঙ্কুশ ফেবারিট, না বললেও চলে।
তবে বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছেন পেসার মারুফা আক্তার। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন মারুফা। ম্যাচের প্রথম ওভারের শেষ দুই বলে অসাধারণ দুই ডেলিভারিতে উইকেট নেওয়া মারুফাকে ঘিরে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশ দল। তাঁর মধ্যেই বাংলাদেশের নারী ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন অনেকে।
গুয়াহাটিতে কাল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, মারুফার মতো কিছু আগে পায়নি বাংলাদেশ, ‘আগেও ভালো কিছু পেসার ছিল, তবে মারুফাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটি কেউ পায়নি।’
নিগারের আশা, প্রশংসায় ভেসে না গিয়ে নিজের কাজে অটল থাকবেন মারুফা, ‘ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে মনোযোগ রাখা। আশা করছি, এসব আলোচনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’
ইংল্যান্ড দলে অনেক ডানহাতি ব্যাটার থাকায় একাদশে পরিবর্তনের আভাসও দিয়েছেন নিগার। তবে সেই সিদ্ধান্ত উইকেট দেখে নেওয়ার কথাও বলেন অধিনায়ক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







