এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে ডিসেম্বরই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ এএম, ২৩ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
ডিসেম্বরেই চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ। তবে নানা জটিলতায় বাধার মুখে পড়েছে দ্বিতীয় পর্বের নির্মাণকাজ।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পরের ভাগে কাজ করতে অন্তত ছয়টি প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। এ পথে টোল হার সহনীয় রাখার আশ্বাস কর্তৃপক্ষের।
রাজধানীবাসীর আরেক স্বপ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে আংশিক হলেও সেই স্বপ্ন এবার সত্যি হবার পথে। তিনটি ভাগে প্রকল্পের কাজ হলেও প্রথমপর্ব বিমানবন্দর থেকে তেজগাঁও অর্থাৎ প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের অংশবিশেষ নিয়ে চালু হচ্ছে চলতি ডিসেম্বরেই।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-পিপিপির আওতায় পরিচালিত এ অংশের কাজ শেষ হয়েছে ৮০ ভাগের বেশি বলে জানা গেছে।
রবিবার (২২ মে) প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীমসহ সংশ্লিষ্টরা। এ সময় সাংবাদিকদের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম বলেন, এ ধাপের কাজ অনেকটা নির্বিঘ্নে হলেও পরের ধাপ অর্থাৎ তেজগাঁও থেকে চিটাগাং রোড যেতে পড়তে হচ্ছে বেশ কিছু প্রতিবন্ধকতায়। হাতিরঝিল, কমলাপুরসহ ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে প্রকল্পের তৈরি হয়েছে বেশ কিছু সাংঘর্ষিকতা। এমআরটি লাইন পাঁচে এসেও পড়তে হচ্ছে বিপাকে।
যদিও কর্তৃপক্ষ বলছে, সমস্যা মিটিয়ে শিগগিরই সামনে এগোবে কাজ।
মুহাম্মদ ইব্রাহীম বলেন, হাতিরঝিল, কমলাপুরসহ ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে প্রকল্পের তৈরি হয়েছে বেশ কিছু সাংঘর্ষিকতা, তবে আশা করছি এগুলো মিটিয়ে ফেলতে পারব। সবার সঙ্গে সমন্বয় করে কাজটি করা হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং ড্যাং পেন বলেন, আমাদের কাজ খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে, যে প্রতিবন্ধকতা আছে, আশা করছি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করেই মিটিয়ে নেয়া যাবে।
এদিকে এখনও টোলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তা নগরবাসীর জন্য বোঝা হবে না বলছেন তারা। প্রকল্পটি পুরোপুরি চালু হলে বিমানবন্দর থেক চিটাগাং রোড পর্যন্ত যাওয়া যাবে বিনা বাধায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ওঠা-নামার র্যাম।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



