এশিয়া কাপে মা-মেয়ের ‘গর্বিত অধ্যায়’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
পাকিস্তানের নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজ। সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার নারী এশিয়া কাপের ম্যাচে অভিষেক হলো তার।
বিস্ময় জাগানোর ব্যাপার হলো, সালিমা পাকিস্তান নারী দলের অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজের মা। সিলেটে চলতি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনিও। মা-মেয়ের এক গর্বিত অধ্যায় শুরু হলো এবারের এশিয়া কাপে। যদিও রোববার মালয়েশিয়ার বিপক্ষে একাদশে জায়গা করে নিতে পারেননি কাইনাত।
তবে আম্পায়ার হিসেবে মায়ের অভিষেকে উচ্ছ্বসিত কাইনাত। আনন্দে মাতোয়ারা তিনি, সবচেয়ে প্রিয় মানুষকে মাঠে দেখে গর্বে বুক ফুলে উঠেছে পাকিস্তানি অলরাউন্ডারের। অবশ্য পাশে থাকার জন্য বাবাকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
ইনস্টাগ্রামে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন কাইনাত, ‘এসিসি নারী এশিয়া কাপের একজন আম্পায়ার হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি আমার মাকে। তার এই অর্জনে আমি অনেক গর্বিত। এমন একজন উজ্জীবিত ব্যক্তি তিনি। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সবসময় ছিল তার, যে স্বপ্ন তার জন্য আমিও এতদিন দেখেছি। এবং আজ, অবমেষে, দীর্ঘ অপেক্ষার পর তিনি পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আমরা একসঙ্গে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। খুবই উত্তেজিত, আলহামদুলিল্লাহ।’
বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন বাবাকে, যিনি আমাদের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়ে গেছেন। আমাদের উৎসাহিত করেছেন, কখনও দমে যেতে দেননি, আমাদের আরও মনোযোগী করেছেন এবং সেরা সমালোচক হয়েছেন।’
এক দশকেরও বেশি হয়ে গেছে কাইনাত আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর। তবে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলেছেন। ১৫ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টিতে তার রান ২৬৫ এবং উইকেট ১৬টি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











