ওজন কমবে হলুদ মেশানো পানিতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
হলুদ একটি নিত্য প্রয়োজনীয় উপাদান। আমাদের প্রায় সব ধরনের রান্নার কাজেই কমবেশি হলুদের দরকার হয়। বিশেষ করে খাবারের রং, স্বাদ, গন্ধ বাড়াতেই এটি ব্যবহার করা হয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রান্নায় হলুদ ব্যবহারের ফলে যে রং যোগ হয় সেটি খাবারের প্রতি আমাদের আকর্ষণও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এসবের বাইরেও হলুদের রয়েছে নানান কার্যকারিতা। এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারি। বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ তৈরিতে হলুদের ব্যবহার বেশ পুরোনো।
তবে রান্নায় হলুদ ব্যবহারের পাশাপাশি হলুদ খাওয়ার আরেকটি সহজ মাধ্যম হলো হলুদ মেশানো পানি পান করা। হলুদ মেশানো পানি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, টক্সিন বের করতে সাহায্য করে, ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা এবং ফ্লু থেকে দূরে রাখে।
চলুন জেনে নেই এটি তৈরি করার সঠিক উপায়-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
হলুদে থাকা কারকিউমিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, যা বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে দূরে রাখে। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এই মসলাকে সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী করে তোলে। এটি ফ্রি-র্যা ডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে এবং অসুখ-বিসুখ থেকে দূরে রাখে।
বাতের ব্যথা দূর করতে সহায়তা করে
জয়েন্টে ব্যাথা আজকাল একটি সাধারণ সমস্যা। হলুদের আছে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য, যা বাতের ব্যথা উপশমে সাহায্য করতে পারে। প্রতিদিন এক গ্লাস হলুদ মিশ্রিত পানি জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করতে পারে।
ওজন কমাতে বেশ কার্যকরী
ওজন কমানোর জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়ের একটি হলো পরিপাকতন্ত্রকে সুস্থ রাখা। প্রতিদিনের খাবারের তালিকায় হলুদ মিশ্রিত পানি রাখলে তা হজমের উন্নতি করতে পারে। আপনি যখন হলুদ পানির সঙ্গে মিশিয়ে পান করবেন, তখন এটি আপনার বিপাককে আরও বাড়িয়ে দেবে এবং আপনার অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করবে।
ত্বকের জন্য উপকারী
হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ত্বকের জন্য দারুণ কার্যকরী। হলুদ মিশ্রিত পানি পান করলে তা ফ্রি র্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যালের ক্ষতির কারণে আপনাকে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাতে পারে। নিয়মিত হলুদ মিশ্রিত পানি পান করলে তা আপনার ত্বককে তরুণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে।
ডিটক্সিফিকেশন
ডিটক্সিফিকেশন মানে শরীর থেকে সমস্ত বর্জ্য এবং বিষাক্ত পদার্থ অপসারণ করা। আমরা প্রতিদিন আমাদের খাদ্য, পরিবেশ এবং বায়ুর মাধ্যমে বিভিন্ন বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসি। এসব আমাদের অসুস্থ করে তুলতে পারে। আমাদের শরীর সুস্থ রাখতে এই বর্জ্য অপসারণ গুরুত্বপূর্ণ। প্রতিদিন এক গ্লাস হলুদ মিশ্রিত পানি পান করলে তা শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে।
হলুদ-পানি তৈরি করার সঠিক নিয়ম-
প্রথমে একটি ছোট হাড়ি নিন। এবার সেখানে এক কাপ পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে তাতে ২ চিমটি হলুদ যোগ করুন, ভালোভাবে মিশিয়ে আরও মিনিট দুয়েক ফুটতে দিন। এরপর চুলা বন্ধ করে দিন। পানিটুকু ছেঁকে নিয়ে গরম থাকতে থাকতেই পান করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








