ওষুধ খেতে ভুলে যান? মনে রাখার ৫টি সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
সব কাজ করেন নিয়ম মেনে। কিন্তু সময়ে ওষুধ খাওয়ার কথা কিছুতেই খেয়াল থাকে না। সকালের ওষুধের কথা হয়তো বা মনে পড়ে দুপুরে। আর যে ওষুধ সপ্তাহে এক দিন করে খাওয়ার, তার কথা তো মনেই থাকে না। কিন্তু এ ভাবে কত দিন চলবে? স্বাস্থ্যের যত্ন নিতে গেলে ওষুধের সময় তো মনে রাখতেই হবে।
কিন্তু মনে রাখবেন কী ভাবে? রইল কয়েকটি পরামর্শ, যাতে দিনের পর দিন ওষুধ খেতে ভুল না হয়।
১) কোনও কাজ না বুঝে করলে তার প্রতি মনোযোগ কম থাকে। তখন ভুল যাওয়ার প্রবণতাও দেখা দেয়। কোন ওষুধ কীসের জন্য খাচ্ছেন, তা জেনে নিন। একটি ওষুধ খেতে ভুলে গেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে, তা-ও জানুন। তা হলে ওষুধ খাওয়ার সময় মনে রাখার চেষ্টা বাড়বে।
২) কোনও একটি জায়গায় সব ওষুধ গুছিয়ে রাখুন। ওষুধ রাখার একটি বাক্স তৈরি করতে পারেন। তাতে একসঙ্গে সব ওষুধ চোখে পড়বে। একটি ওষুধ খেতে গেলে আর একটির কথাও মনে পড়বে। কোনওটিই আর বাদ পড়বে না।
৩) মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। বেলা ১১টার সময়ে কোনও ওষুধ খাওয়ার থাকলে তার মিনিট পাঁচেক আগে অ্যালার্ম দিন। তবেই আর কোনও ওষুধ বাদ পড়বে না।
৪) দিনের এক-একটি কাজের সময় মিলিয়ে রাখুন ওষুধের সময়ের সঙ্গে। যেমন কোনও ওষুধ ১২টার সময়ে খাওয়ার থাকলে, মধ্যাহ্নভোজের সঙ্গে মিলিয়ে নিন। রাতের ওষুধের সঙ্গে ঘুমের সময় মিলিয়ে নিন। তবে ঘুমোতে যাওয়ার আগেই যে একটি ওষুধ খেতে হবে, তা মনে থাকার প্রবণতা বাড়বে।
৫) এতেও কাজ না হলে পরিবারের অন্য কারও সাহায্য নিতে পারেন। ওষুধের সময় লিখে একটি তালিকা তার কাছে দিয়ে রাখুন। নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে অনুরোধ করতে পারেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








