ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
স্পিনারদের দাপুটে স্পেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮ দশমিক ৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার।
ভারতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে আছে। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে নিউজিল্যান্ডকে, উঠে যাবে বিশ্বকাপে।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটিতে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটু সুযোগ পাবে বাংলাদেশ। তখন ৬ দলের একটি বাছাইপর্বে খেলতে হবে। যেখান থেকে বিশ্বকাপে যাবে দুটি দল। যেখানে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











