কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে মুগ্ধতা ছড়াচ্ছে হরিণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
হরিণ দেখলে স্বাভাবিকভাবেই অনেকের মন ভালো হয়ে যায়। আর যদি সেই হরিণ খুব কাছ থেকে দেখা যায় তাহলে তো কথাই নেই, মুগ্ধতার মাত্রা আরো বেড়ে যায়। কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে মুগ্ধতা ছড়াচ্ছে বিভিন্ন প্রজাতির হরিণ।
সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতরে একটি নিদিষ্ট এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে হরিণের বেষ্টনী। এর পাশেই নতুনভাবে তৈরি করা হচ্ছে বাঘ এবং সিংহের বেষ্টনী। দৈনিক তিনবেলা এসব হরিণদের খাবার দেওয়া হয়। এ সময় পার্কে সংরক্ষিত ছাড়াও বনের অনেক হরিণ ছুটে আসে বেষ্টনীতে। সেগুলোও ভাগ বসায় এসব খাবারে। পার্ক কর্তৃপক্ষও চাহিদা মতো খাবার জোগান দিয়ে থাকে।
জানা যায়, পার্ক কর্তৃপক্ষের অধীনে ৫০০ থেকে ৬০০টি হরিণ রয়েছে। সেখানে মায়া, চিত্রা, বল্গা ও সম্বরসহ বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। তবে মায়া ও চিত্রা প্রজাতির হরিণ বেশি। এছাড়া পাশের গহীন বন থেকেও নিয়মিত হরিণ ঢুকে পড়ে পার্কে।
সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে সিংহ, বাঘ এবং হরিণ দেখার আগ্রহ বেশি থাকে। বিশেষ করে শিশুরা এসব প্রাণী দেখলে খুব খুশি হয়। তাই আমরা পার্কের একটি জায়গায় হরিণের বেষ্টনী তৈরি করেছি।
তিনি আরো বলেন, হরিণের বেষ্টনীতে প্রতিদিন তিনবেলা খাবার দেওয়া হয়। খাবর দেওয়ার সময় পার্কের হরিণের সঙ্গে পার্শ্ববর্তী জঙ্গল থেকেও হরিণ চলে আসে। সবমিলিয়ে পার্ক আর পার্শ্ববর্তী জঙ্গলে প্রায় এক হাজার হরিণ ছড়িয়ে-ছিটিয়ে থাকে। আমরা হরিণের বিস্তার আরো বৃদ্ধির চেষ্টা করছি।
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার




