কমলগঞ্জে কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১২ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে সিভিল সোসাইটির লোকদের নিয়ে প্রজনন স্বাস্থ্য, বয়োসন্ধিকাল, বাল্যবিবাহ ও কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর আওতায় ভানুগাছ বাজারস্থ গ্রামের বাড়ি রেষ্টুরেন্ট এন্ড গেস্ট হাউসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
আর.ডব্লিউ.ডি.ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ।
লোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, মহিলা ইউপি সদস্য কবিতা রানী কর্মকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, মাও: হুসাইন আহমদ খালেদ, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সৌরভ চন্দ্র শীল, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর প্রমুখ। সংলাপে শিশু অধিকার, যৌন, বয়োসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা, স্থানীয় শিশুদের সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি স্ব স্ব অবস্থান থেকে নারী ও শিশুদের অধিকার ও নারী সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়া, সকলে মিলে প্রতিরোধ করা, নারীদের সমস্যা বা বাল্যবিবাহ হলে স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদকে জানানোর জন্য অনুরোধ করেন। সরকারি এবং বেসরকারি পর্যায়ের কর্তব্যরত ব্যক্তিবর্গ তরুণদের বিশেষত মেয়েদের এবং তরুণীদের প্রজনন স্বাস্থ্য, যৌন ও জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হতে হবে। কমিউনিটির বিশেষত বাবা-মা এবং কর্তব্যরত ব্যক্তিবর্গ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখবে এবং তারা প্রজনন স্বাস্থ্য প্রচারের ক্ষেত্রে যৌথ পদক্ষেপের মাধ্যমে মেয়েদের এবং তরুণীদের সমর্থন করবে বিশেষত মেয়েদের জন্য কমিউনিটির মধ্যে একটি সক্ষম পরিবেশ তৈরি করবে। যে সব সামাজিক নিয়ম যা মেয়েদের গতিশীলতা এবং অংশগ্রহণকে সীমাবদ্ধ করে সেগুলোর পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্বাগত বক্তব্য দেন আর.ডব্লিউ.ডি.ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।

- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল