কমেছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে দিনাজপুরের হিলি বাজারের প্রতিটি শীতকালীন সবজির দাম। দাম কমে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে আরও সবজির দাম কমে আসবে বলে ধারণা করছেন সবজি ব্যবসায়ীরা।
রোববার (২১ নভেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগের চেয়ে প্রতিটি সবজির দাম প্রায় অর্ধেক কমে গেছে। ৪০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে, শিমের কেজি ছিলো ৮০ টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ৪০ টাকার মুলা এখন ২৫ টাকা, ১০০ টাকার করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, ৩৫ টাকার পটল ৩০ টাকা, ৬০ টাকার ফুলকপি ৫০ টাকা, ৩০ টাকার বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে, ২০ টাকার পেঁপে ১০ টাকা কেজি, ৫০ টাকার শসা ২৫ টাকা কেজি, ৬০ টাকার ঢেঁড়স ৫০ টাকা কেজি ও ২০ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ১৬ টাকা কেজি দরে।
এদিকে, ৮০ থেকে ১০০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আবার ৪০ টাকার পেঁয়াজ বর্তমান দাম কমে তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা জানান, বাজারে বর্তমান সব ধরনের শীতকালীন সবজি উঠে গেছে, পাশাপাশি দামও কমতে শুরু করেছে। প্রথম দিকে প্রতিটি সবজির দাম ছিলো কয়েকগুণ। দাম বেশি থাকাই অনেকেই কিনতে পারতো না, তবে দাম কম হওয়ায় সবাই কম বেশি শীতকালীন সবজি কিনতে পারছেন।
হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক নাজমুল হোসেন বলেন, ‘আজ বাজার করতে এসে স্বস্তি পাচ্ছি। কিছুদিন আগে নতুন তরকারি কিনা অনেক মুশকিল ছিলো। দাম বেশি হওয়ার জন্য কিনতে পারিনি, তবে আজ মনের মতো সব সবজি নিলাম।’
শিম চাষি আতাউর রহমান বলেন, ‘প্রতিবছর আমি আইগর শিম চাষ করে থাকি, ৮ শতকের মধ্যে আমার তিনটি শিমের ঝাঁঙলা আছে। আগাম শিম চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। প্রথমে আমি ১০০ থেকে ১২০ টাকা কেজি বাজারে দাম পেয়েছি। বর্তমান সব ঝাঁঙলা থেকে শিম উঠতে শুরু করেছে, তাই দামও কমে গেছে।’
হিলি বাজারের পাইকারি সবজি ব্যবজি ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, ‘হিলি পার্শ্ববর্তী বিরামপুর বাজার থেকে আমরা সব সবজি গৃহস্থর নিকট থেকে কিনে আনি। এক সপ্তাহ আগে কৃষকদের কাছে অনেক দামে সব সবজি কিনে আনতাম, বেশি দামে কিনে তা বেশি দামে পাইকারি দিতাম। এবার এসব এলাকায় সবজি চাষ অনেক ভাল হয়েছে এবং দামও কমতে শুরু করেছে। আশা করছি কদিনের মধ্য সবজির দাম আরও কমে যাবে।’
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










