করোনা রুখতে ঘরবাড়ি পরিষ্কার করার কিছু টিপ্স
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ এএম, ১৭ মে ২০২০ রবিবার
করোনা রুখতে ঘরবাড়ি পরিষ্কার করার কিছু টিপ্স
করোনার দাপটে ঘরবাড়ি পরিষ্কারেও বাড়তি নজর দিচ্ছেন সকলেই। প্রতিটি ঘরকেই জীবাণুমুক্ত রাখতে এখন অতিরিক্ত যত্ন প্রয়োজন। সাবান, বিশেষ করে গরম পানি সাবান ফেলে ঘরের মেঝে, জানলার পাটা, রান্নাঘর, বাথরুম সবই সাফ করা যায়। কিন্তু তাতে স্রেফ নোংরা পরিষ্কার হয়, জীবাণুমুক্ত নয়। ঘরদোর জীবাণুমুক্ত করতে তাই প্রয়োজন কিছু বাড়তি সতর্কতার।
এখন বাড়িতে লোকজনের আাগোনা নেই। তবে ধীরে ধীরে লকডাউন উঠলে নিয়ম মেনেই হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরব। এর পর বাইরে যাতায়াত বাড়লে, লোকজনের আনাগোনা শুরু হলে, বাড়ির কাজের সহায়করা ফিরলে ঘরবাড়ি পরিষ্কারের প্রয়োজনীয়তা আরও বাড়বে।
ঠিক কী কী উপায়ে ঘরবাড়ি পরিষ্কারের প্রতি বাড়তি নজর দেওয়া সম্ভব? রইল তেমন কিছু টিপ্স।
• এই সময় ঘরবাড়ি পরিষ্কারের কাজে ভরসা করতে পারেন অ্যালকোহল, প্যারক্সাইড বা ক্লোরিনযুক্ত কিছু উপাদানের উপর। এককথায় এদের ‘ক্লিনিং এজেন্ট’ বলে। সাধারণ ওষুধের দোকানেই এগুলো পাওয়া যায়। এর সঙ্গে জীবাণুমুক্ত করার উপযোগী ওয়েট টিস্যুও কিনে রাখুন। এ সব দিয়ে ঘরবাড়ি-বাথরুম পরিষ্কার করুন।
• ঘর মোছার সংখ্যাটা বাড়িয়ে নিন। দিনে যেখানে দু’বার মুছতেন, সেখানে চার বার মুছুন। ঘর ঝাড়া-মোছার সঙ্গে কিন্তু পাখা ও এসি পরিষ্কার করাটাও খুব দরকারি। ঘর ঝাড়ামোছার সময় রোজই পাখা মুছে নিন। এসি সার্ভিসিং বন্ধ থাকলেও উপর উপর যতটা পারা যায় পরিষ্কার রাখুন। প্রয়োজনে এসি-র সংস্থার সঙ্গে কথা বলে সার্ভিসিংয়ের পরামর্শ নিন।
• সাধারণত, বাড়িতে মেঝে সাবান-পানি দিয়ে মুছে নিলেই চলবে। কিন্তু এই সময় বাড়ির প্রতিটি সারফেসও একই ভাবে জীবাণুমুক্ত করতে হবে বার বার। তবে জীবাণুমুক্ত করার আগে জায়গাটা একেবারে পরিষ্কার করে নিন। ময়লা জমে থাকলে কিন্তু জীবাণুমুক্ত করার সলিউশনও কোনও কাজ করবে না।
• ঘরবাড়ি পরিষ্কারের ক্ষেত্রে ফ্রিজ-ওয়াশিং মেশিন এগুলোও পড়ে। ফ্রিজের ভিতর লেবু কেটে রেখে দিন। কোনও দুর্গন্ধ হবে না। এ ছাড়া ফ্রিজ ও ওয়াশিং মেশিনের বেলায় প্রয়োজনীয় সলিউশন দিয়ে তার বাইরেটা মুছে নিন।
• বাড়ির চার পাশে আগাছা হলে বা ঝোপঝাড় থাকলে হয় তা নিজেই পরিষ্কারের চেষ্টা করুন, নয়তো প্রতি দিন জীবাণুনাশক স্প্রে করুন বাড়ির চারপাশে।
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়








