ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৪:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনা রোগীর চিকিৎসায় অনীহা, ১০ চিকিৎসককে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য করা আইসোলেশন সেন্টারে যোগ না দেওয়ায় ১০ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়া একজন স্টোর কিপারকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অনীহা প্রকাশ করার অভিযোগ উঠায় মঙ্গলবার বিকেলে তাদের চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। চিকিৎসক সংকটের কারণে উদ্বোধনের পরও আইসোলেশন সেন্টারটি চালু করা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘এই চিকিৎসকদের বারবার তাগাদা দেওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি। তাই অব্যাহতি দেওয়া হয়েছে।’

গত ১৩ জুন নগরের আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন সেন্টারে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে ১৬ জন চিকিৎসকসহ ৪৬ জন স্বাস্থ্যকর্মীকে পদায়ন করা হয়। তাদের মধ্যে ১০ চিকিৎসক ও একজন স্টোর কিপার যোগ দেননি। তারা সিটি করপোরেশনে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।

অব্যাহতি পাওয়া চিকিৎসকেরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আক্তার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দ্বীপন রুদ্র, হিমেল আচার্য্য ও প্রসেনজিৎ মিত্র। অব্যাহতি পেয়েছেন স্টোর কিপার মহসিন কবিরও।

-জেডসি