করোনাকালে শরীরকে বিষমুক্ত রাখার সাত সহজ উপায়!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
চারদিকেই এখন করোনার আতঙ্ক। এই ভয়ানক ভাইরাস থেকে রক্ষা পেতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া খুব জরুরি। তবে প্রতিনিয়ত আমাদের শরীরে নানারকম বিষাক্ত পদার্থ জমতে থাকে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদের মধ্যে কিছু পদার্থ রেচন প্রক্রিয়ায় ও কিছু ঘামের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। তবে একটা অংশ শরীরে জমা থাকে।
এই বিষ জমতে জমতে একসময় ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত গোসল করে যেমন শরীর পরিচ্ছন্ন রাখা জরুরি, ঠিক তেমনি শরীরের ভেতরটাও নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। একে বলে ডিটক্সিফিকেশন। অর্থাৎ শরীর বিষমুক্তকরণ। প্রতিটি মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য তার শরীর বিষমুক্ত রাখা একান্ত প্রয়োজন। নিয়মিত সহজলভ্য কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে এই বিষাক্ত উপাদানগুলো দূর করতে পারি। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-
গরম পানি
বিষ নিষ্ক্রিয় করতে গরম পানি পানের বিকল্প নাই। একাধিক গবেষণায় দেখা গেছে, সারা দিন ধরে বারবার অল্প অল্প করে গরম পানি পানে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যাতে রোগ একে একে কুপোকাত হয়ে যায়। সেই সঙ্গে পাওয়া যায় নানা স্বাস্থ্য উপকারিতা।
গ্রিন টি
শরীর বিষমুক্ত করতে গ্রিন টি সবচেয়ে বেশি কার্যকর। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় গ্রিন টি শরীরের টক্সিন দূর করে ও রোগ সারিয়ে তোলে। ওজন কমানোর ডায়েটে গ্রিন টি অবশ্যই রাখতে হবে। তাছাড়া এটি হৃদরোগ, ডায়াবেটিস ও আলজেইমার্স হওয়ার ঝুঁকি দূর করে।
টাটকা ফল
তাজা ফলে আছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও কম ক্যালোরি যা শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো নির্মূলে সাহায্য করে। সেই সঙ্গে চোখ ও ত্বককে উজ্বল করে এবং হজম শক্তি বাড়ায়।
কাঁচা হলুদ
শরীর ও ত্বক দুটোরই টক্সিন দূর করে কাঁচা হলুদ। পানিতে কাঁচা হলুদ কুচি ১৫ মিনিট সিদ্ধ করুন। ছেঁকে গ্লাসে রেখে দিন সহনীয় মাত্রায় ঠাণ্ডা হওয়া পর্যন্ত। কাঁচা হলুদ প্রাকৃতিক রক্ত পরিষ্কারক। এটি পিত্তরস তৈরি করে ও লিভারের টক্সিন দূর করে।
তিতা খাবার
তিতা খাবার আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে চিরতার পানি অথবা করলা কিংবা নিমপাতার রসের জুড়ি নেই। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে নিমপাতা পরিচিত একটি ওষুধি উপাদান। চর্মরোগসহ নানা রোগ সারাতে নিমের তুলনা নেই। এখন তো বিভিন্ন জায়গায় নিমের চা কিনতে পাওয়া যায়। পানিতে নিমপাতা সিদ্ধ করে খেলে ত্বক ভালো থাকে। ভিটামিন ‘সি’ রয়েছে বলে নিমের চা লিভারের জন্য উপকারী।
লেবু
লেবুতে আছে একগুচ্ছ ডিটক্স ডাইট যা টক্সিন নামক বিশেষ প্রকার জৈব, যা বিষ নির্মূলে সহায়তা করে। এছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি, যা দাঁত ও ত্বকের জন্য বিশেষ উপকারী। তাছাড়া লেবুর ক্ষারীয় প্রভাব আপনার শরীরে অম্লতার ভারসাম্য ফিরিয়ে আনে। প্রতিদিন এক ফালি লেবুর সঙ্গে গরম পানি
মিশিয়ে খেলে আপনার শরীর থেকে বিষ নির্মূল হবে।
রসুন
হৃৎপিণ্ডের সুস্থতার জন্য সবচেয়ে উপকারী খাদ্য রসুন। এতে রয়েছে এলিসিন নামক রাসায়নিক উপদান যা রক্তে শ্বেত রক্তকণিকা উৎপাদন ও টক্সিন নির্মূলে সাহায্য করে। রসুন কাচা খাওয়া সবচেয়ে উপকারী। মেক্সিকো ও স্পেনে কাশি ও ঠাণ্ডাজ্বরের দাওয়াই হিসেবে রসুন চা খাওয়া হয়। রসুনের চায়ে যে সালফার থাকে, তা শরীর ডিটক্সিফাই করে।
-জেডসি
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়








