করোনাভাইরাস: ছাপানো পত্রিকা বিক্রিতে বিরাট ধস
বিবিসি বাংলা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
পত্রিকা বিক্রি কমেছে ৫০ শতাংশ
কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় সংবাদপত্রের গ্রাহকেরা বাসা এবং অফিসে বিপুলভাবে ছাপা কাগজের সাবস্ক্রিপশন বাতিল করা শুরু করেছেন।
শুধুমাত্র ঢাকা শহরেই সংবাদপত্র বিক্রি ৫০ শতাংশ কমে গেছে বলে জানাচ্ছে ঢাকা ভিত্তিক সংবাদপত্র হকারদের সংগঠন সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।
সমিতির প্রধান অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ ইকবাল হোসেন বিবিসি বাংলাকে বলেন, "অনেক বাসাই লকডাউন করে দিয়েছে, কাউকেই তো ঢুকতে দিচ্ছে না। দুধ, কাজের লোক কাউকেই ঢুকতে দিচ্ছে না।"
তিনি বলছেন, অনেকে ফোন দিয়ে বলছে যে পত্রিকা দিয়েন না এবং এটা বলছেন একদম হুট করেই।
"একজন বন্ধ করলেই আরেকজনের মাথায়ও এটা কাজ করে যে আমরাও বন্ধ করে দেই," জানাচ্ছিলেন ইকবাল হোসেন।
পত্রিকা হকারদের এই সমিতি নিশ্চিত করেছে যে তাদের সদস্যরা এর আগে দিনে ৩০ লক্ষ টাকার পত্রিকা বিক্রি করতেন, কিন্তু এরই মধ্যে বিক্রি ১৫ লক্ষ টাকায় নেমে এসেছে।
সমিতি জানাচ্ছে, ঢাকায় পত্রিকা হকার রয়েছে ৩০ থেকে ৩৫ হাজার, আর করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে এদের অনেকের হাতে এখন কোনো কাজ নেই বললেই চলে।
বাংলাদেশে অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোর সার্কুলেশন বিভাগের প্রধান এ বি এম জাকারিয়া বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে গোটা দেশে পত্রিকাটির মূদ্রন কমানো হয়েছে ৫০ থেকে ৬০ হাজারের মতো।
"আমাদের হকাররা কাজে আসতে পারছে না, স্কুল-কলেজ, অফিস বন্ধ, পাঠক কই পাবো।"
গতকাল অর্থাৎ বুধবারের হিসেব অনুযায়ী প্রথম আলোর প্রায় ৭০ হাজার কপি কম বিক্রি হয়েছে।

- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ

- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০