করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও সংক্রমণ কমেনি সেই অর্থে। ইতিমধ্যে মৃত্যুর মিছিলে নাম লেখিয়েন ২ লাখেরও বেশি মানুষ। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। ইতিমধ্যে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। আর করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন। অসুস্থদের মধ্যে চিকিৎসাধীন ৪৪ লাখ ৫৪ হাজার ২৫৮ জন। আর ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন এই সময়ে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মারা গেছেন টেক্সাসে। অঙ্গরাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ১৫ হাজার ২০৬ জন। অন্যদিকে আক্রান্তে শীর্ষে ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটিতে ৭ লাখ ৮৬ হাজার ৪৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ হাজার ১৮ জন। ফ্লোরিডায় ৬ লাখ ৮৩ হাজার ৭৫৪ জন আক্রান্ত, মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।
দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।
ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









