কাপড় থেকে চায়ের দাগ তোলার উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
যে কোনো কাপড় থেকেই চায়ের দাগ তোলা কঠিন ব্যাপার হয়ে পড়ে। বিশেষ করে সাদা কাপড় হলে আরো বেশি সমস্যা হয়। জামাকাপড় থেকে চায়ের এমন দাগ তোলার জন্য অনেক সময়ই কেবলমাত্র সাবান ও ডিটারজেন্টের উপর ভরসা করা যায় না। বরং কিছু ঘরোয়া কৌশল জানা থাকলে সহজেই দূর করা যাবে চায়ের দাগ।
লেবু-লবণ:
দাগ লাগা অংশে লেবুর রস মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এরপর তাতে লবণ মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। সহজে দাগ উঠবে। পানিতে লেবুর রস মিশিয়ে সেটি গরম করুন। গরম করার সময় আরো কয়েক টুকরো লেবুর রস তাতে মিশিয়ে নিন। এবার সেই পানি পোশাকটি ধোয়ার পানির সাথে মিশিয়ে দিন। এই পানিতে জামাকাপড় লেগে থাকা কঠিন দাগও উঠবে সহজে।
ভিনেগার:
আধা কাপ পানিতে কিছুটা ভিনেগার দিন। এবার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনেগারের মধ্যে থাকা অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা অনেক। এরপর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক।
বেকিং সোডা:
তিন টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা জায়গায়। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভাল করে ধুয়ে নিন।
ভদকা:
দাগ লাগা জায়গায় ভদকা ঘষলে দাগ ওঠে সহজে। এক চামচ ভদকা দাগ লাগা স্থানটিতে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর পোশাকটি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








