ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৮:৩৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

কারও কাছে মাথা নত করব নাঃপ্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৪৫ পিএম, ১৬ আগস্ট ২০১৪ শনিবার

pmস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আল্লাহ ছাড়া কারও কাছে তিনি মাথানত করবেন না। তাঁর হারাবার কিছু নেই। তিনি তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশের জন্য কাজ করে যেতে চান। আজ শনিবার বিকেলে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভয়-ভীতি নেই। আমার হারাবার আর কী আছে? মা-বাবা, পরিবারের সবাইকে হারিয়েছি। এখন কী পেলাম, না পেলাম, সেটা বিষয় নয়, মানুষকে কী দিতে পারলাম, এটাই মূল কথা। মৃত্যুর পর বাবাকে গিয়ে বলতে পারব যে বাংলার মানুষ আপনাকে ভালোবেসেছিল, তাদের জন্য কিছু করে এসেছি।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এ দেশের মানুষ আমাদের সুযোগ দিয়েছে। প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’ বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ২১ বছর এ দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়াই নিষিদ্ধ ছিল। রেডিও-টিভিতে বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। সাহস করে কেউ নিতে চাইলে তাঁকে নির্যাতন করা হতো। কিন্তু শত চেষ্টা করেও মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম তারা মুছে দিতে পারেনি। ১৬.০৮.২০১৪