কুষ্টিয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এসব খুনের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুল পড়ুয়া ছেলে দিদারকে (১৬) দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে জানা গেছে।
অপরদিকে বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলার একতারপুর কমলাপুর রইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনের (৩৫) মরদেহ নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, টিউবওয়েল মিস্ত্রি রাজিনাথ পুরের ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল সেলিনার। পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে পর থেকে পরকীয়া প্রেমিক বিল্লাল লাপাত্তা। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সেলিনা খাতুনের ভাই হাসনু শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, দুটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











