কোয়েলের খামারি হয়ে পুরস্কার পেলেন আলিয়া
আপডেট: ০৮:২৯ এএম, ২১ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:ফরিদপুরের খলিলপুরের আলিয়া বেগমে গত মঙ্গলবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে কোয়েলের খামারি হয়ে পুরস্কার পেলেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তাঁর। তবু নিজের আগ্রহ আর উদ্যমে তিনি গড়েছিলেন কোয়েলের খামার। শুরুটা হয়েছিল ৫০০ কোয়েলের বাচ্চা নিয়ে।তবে আলিয়া বেগম এখন ৮০০ কোয়েল পাখির একটি খামার এবং আটটি হাইব্রিড গরুর একটি দুধের খামারের মালিক। আছে ছয় একর কৃষিজমি, যার দুই একরে খামারের জন্য ঘাসের চাষ হয়। বাকি চার একরে আবাদ হয় ধান, পাটসহ অন্যান্য ফসল। কৃষিজমি, গরুর খামার ও পাখি পালন করে গত বছর তাঁর মোট আয় দাঁড়ায় নয় লাখ টাকা।
প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ আলিয়ার কৃষক ও খামারি হয়ে ওঠার গল্পটা এমনই। আর এরই স্বীকৃতি তিনি গত মঙ্গলবার পেলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে । ব্যাংকটি তাঁকে পুরস্কৃত করেছে বর্ষসেরা নারী কৃষক হিসেবে।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া বললেন, ‘আমি জীবনে কল্পনাও করতে পারি নাই এমন পুরস্কার পাব। খুব আনন্দ লাগতেছে।’ এত কিছু থাকতে কোয়েল পালন কেন করলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পুঁজি ছিল অল্প। কোয়েল পালতে বেশি পুঁজি ও জায়গা লাগে না। তাই আমি কোয়েল পালছি।’ পুরস্কার হিসেবে পাওয়া ২৫ হাজার টাকা দিয়ে আরও কোয়েলের বাচ্চা এবং গাভি কিনবেন বলে জানান তিনি।
আলিয়ার মতো কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন এমন কৃষক ও কৃষিপ্রতিষ্ঠানকেও কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেন, ‘খাদ্যশক্তি, মেধাশক্তি, প্রাণশক্তি এবং শ্রমশক্তি—এ চার শক্তির জোরে এগিয়ে যাবে বাংলাদেশ।’
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব, স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান বিটপি দাশ চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বক্তব্য দেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এ আয়োজনে যৌথভাবে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
২১.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











