কোকাকোলা বিক্রি করায় কেএফসিতে ভাঙচুর, বাটায় হামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিলের সময় ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুর চালানো হয়েছে। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, কেএফসি এখানে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করছে, যা তারা মেনে নিতে অস্বীকার করেন। এর পাশাপাশি আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটা শোরুমেও হামলা চালানো হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়।
সোমবার বিকাল ৩টার দিকে সিলেটের মিরবক্সটুলা এলাকায় কেএফসি এবং দরগা গেইট এলাকার বাটার শো-রুমে এ হামলার ঘটনা ঘটে, যা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল কেএফসির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু বিক্ষোভকারী সেখানে হামলা শুরু করেন। তারা কেএফসির ভিতরের কোমল পানীয় রাস্তায় ফেলে নষ্ট করে এবং লাঠি দিয়ে গ্লাস ভেঙে ফেলে। ভাঙচুরের পর কেএফসি বন্ধ হয়ে যায়। একই মিছিলের অংশ হিসেবে বিক্ষোভকারীরা পাশের বাটার শো-রুমে গিয়ে গ্লাস ভাঙচুর করেন। এ সময় দোকানের কর্মীরা ভয়ে বাইরে চলে যান।
বিক্ষোভকারীরা দাবি করেন, "নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানকে আমাদের দেশে স্থান দেওয়া যাবে না।" তারা আরও বলেন, "এটি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি পুরো মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন সংগঠন ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল ১১টার দিকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল চলতে থাকে। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, ফিলিস্তিনি ফিলিস্তিনি’, ‘ইসরায়েলের বন্ধুরা, হুঁশিয়ার সাবধান’, ‘বয়কট ইসরায়েল’ এবং ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ’ স্লোগান দেন। একই সময়, নার্সিং কলেজের শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।
বাদ জোহর, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বন্দরবাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাছাড়া, ছাত্র-জনতা, তৌহিদী জনতা, বিভিন্ন ইসলামিক দল ও সামাজিক সংগঠনও বিক্ষোভে অংশ নেয়।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









