কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইন-আপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইন-আপ
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশ সময় আজ বুধবার (৩ জুলাই) সকালে কলম্বিয়ার সঙ্গে ড্র করে করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।
শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে লড়বে তারা।
বাংলাদেশ সময় বুধবার সকালে 'ডি' গ্রুপের লড়াই দিয়ে শেষ হয় প্রথম পর্ব। শিরোপা প্রত্যাশী প্রায় সব দলই এখন পর্যন্ত টিকে রয়েছে এই আসরে। কোয়ার্টার-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে।
এবারের আসরে বেশ চমক দেখিয়েছে ভেনেজুয়েলা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে নিয়েছে দলটি। গ্রুপ পর্বে তিনটি করে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়েও।
বুধবার সকােল প্রথম রাউন্ড শেষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনলের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।
কোয়ার্টার ফাইনালের লাইন-আপ:
৫ জুলাই : আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, হিউস্টন, টেক্সাস, সকাল ৭টা (বাংলাদেশ সময়)
৬ জুলাই : ভেনেজুয়েলা বনাম কানাডা, আর্লিংটন, টেক্সাস, সকাল ৭টা (বাংলাদেশ সময়)
৭ জুলাই : কলম্বিয়ান বনাম পানামা, গ্লেনডেল, আরিজোনা, ভোর ৪টা (বাংলাদেশ সময়)
৭ জুলাই : ব্রাজিল বনাম উরুগুয়ে, লাস ভেগাস, নেভাডা, সকাল ৭টা (বাংলাদেশ সময়)
সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেলে বাংলাদেশ সময় ১০ ও ১১ জুলাই সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দলগুলো। ১৫ জুলাই মায়ামিতে হবে ফাইনাল। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











