কোরিয়ার বিরুদ্ধে আজ অগ্নিপরীক্ষায় বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
ফাইল ছবি।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ রবিবার গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এশিয়ার শক্তিধর দল দক্ষিণ কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দলটি আপাতদৃষ্টিতে ‘অধিক শক্তিশালী’। তবু আফঈদা খন্দকারদের লক্ষ্য, লড়াই করে কোরিয়াকে রুখে দিয়ে নতুন ইতিহাস গড়া।
ভিয়েনতিয়েনের লাও জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে এইচ-গ্রুপের ফাইনাল লড়াইটি।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। বাকি তিনটি সেরা রানার্সআপ দলও সুযোগ পাবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট সমান ৬, গোল পার্থক্যও সমান। তবে গোলসংখ্যায় ১১-১০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সেই হিসাবে আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পিটার বাটলারের শিষ্যারা। কারণ টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনায় আসে হেড টু হেড, যা ড্র হলে পরবর্তী ধাপে দেখা হয় গ্রুপে সর্বোচ্চ গোল— যেখানে এগিয়ে লাল-সবুজের মেয়েরা।
এখন পর্যন্ত লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে কোরিয়া তিমুরকে ৯-০ ও লাওসকে ১-০ গোলে হারিয়েছে।
তবে আজ হারলে বাংলাদেশকে পড়তে হবে কঠিন সমীকরণে। কারণ, রানার্সআপ হওয়ার লড়াইয়েও তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ডি গ্রুপ বাদে বাকি সাত গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে একাধিক রানার্সআপ দৌড়ে আছে— যেমন চাইনিজ তাইপে (+৩), লেবানন (+২), ইরান (+৫), জর্ডান (+১১) ও দক্ষিণ কোরিয়া (+১০)। গোল ব্যবধানে জর্ডান ও কোরিয়া কিছুটা এগিয়ে।
তাই কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র— দুটোই বাংলাদেশকে মূল পর্বে নিয়ে যেতে পারে সরাসরি। আর সেই লক্ষ্যেই প্রস্তুত আফঈদারা।
দলের ম্যানেজার মাহমুদ হক জানিয়েছেন, ‘দলের সবাই সুস্থ ও আত্মবিশ্বাসী। দেশের মানুষের দোয়া চাই, যেন জয় নিয়ে ফিরতে পারি।’
দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষকে রুখে দিতে পারলে বাংলাদেশের কিশোরীরা লিখে ফেলবে নতুন এক সোনালী অধ্যায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











