ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৫:৫৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

খাদ্য সংকটে কঙ্গোর ২ কোটি ৭০ লাখ মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলছে চরম খাদ্য সংকট। আর এর ফলে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে দেশটির দুই কোটি ৭০ লাখেরও বেশি নাগরিক। সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘের দুটি সংস্থা এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এবং খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা দেশটির বর্তমান সংকট সম্পর্কে জানায়, কঙ্গোতে খাদ্যাভাব প্রকট অবস্থায় পৌঁছেছে। দেশটিতে খাদ্যাভাবে থাকা মানুষের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় এখন সর্বোচ্চ।

জাতিসংঘ বলছে, সংকটের মাত্রা দিনকে দিন বাড়ছে। তবে কঙ্গোকে তার জনগণের ঘরে ঘরে খাদ্য সরবরাহের সক্ষমতা অর্জন করতে হবে। বাড়তি খাদ্যও রপ্তানি করতে পারে দেশটি। কিন্তু সংঘাতের কারণে নিজেদের খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারছে না কঙ্গো। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সংঘাত চরম আকার নিয়েছে এবং সেখানে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, সংঘাত বাদে কোভিড-১৯ মহামারি ও অর্থনৈতিক মন্দা কঙ্গোর পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে সংস্থাগুলো উল্লেখ করেছে। সূত্র: বিবিসি

-জেডসি