ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

খাল নষ্টের অধিকার কারও নেই: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাল জাতীয় সম্পদ, এটা নষ্টের অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ত্রিমোহনী খাল পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের প্রতিটি খাল সংরক্ষণে কমিটি গঠন করা হবে।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।

তিনি আরও বলেন, খালের দুই পাশে সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিন এই অভিযান চলবে।