ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:১৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

খালেদা জিয়ার আবেদনের শুনানি পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

আপডেট: ০৮:৪০ এএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজের বিরুদ্ধে তাঁর করা আবেদনের শুনানি পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভারে পাঁচ সদস্যের বেঞ্চ আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন। শুনানির শুরুতে হাইকোর্টের তৃতীয় বেঞ্চের আদেশের অনুলিপি না পাওয়ার বিষয়টি আদালতকে জানিয়ে খালেদা জিয়ার আইনজীবিরা সময় চাইলে বিচারক ১ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন। এসময় আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে মো্. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। ২৪.০৭.২০১৪