ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৬:৩২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

খালেদার গেটে তালা : প্রয়োজনে পায়ে হেটে এগুবেন নেত্রী

আপডেট: ০৯:২৮ এএম, ৫ জানুয়ারি ২০১৫ সোমবার

image_94362_0স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খালেদা জায়ার গুলশান কার্যালয়ের গেটে তারা দিয়েছে পুলিশ। এদিকে দুপুরের পর বাইরে বের হবার প্রস্তুতি নিচ্ছেন তিন। গুলশান কার্যালয়েই গত দুদিন ধরে পুলিশি ঘেরাওয়ের মধ্যে আটকে আছেন বিএনপি প্রধান। তার প্রেস সচিব মারুফ কামাল খান সোমবার সকালে বলেন, “গণতন্ত্র হত্যা দিবসে সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায় জনসভার কর্মসূচি আছে। সাধারণত জনসভা হয় বিকালে। সে অনুযায়ী দুপুরের পরপরই যে কোনো সময় ম্যাডাম কার্যালয় থেকে বের হবেন।” সে অনুযায়ী বেলা সোয়া ১২টার দিকে কার্যালয়ের ভেতরে খালেদা জিয়া সাদা রঙের নিশান পেট্রোল গাড়িটি প্রস্তুত করার সময়ই বাইরের ফটকে পুলিশ তালা দেয়। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেওয়ার পর শনিবার রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশ খালেদাকে আটকে দেয়। তখন থেকেই তিনি ওই কার্যালয়ে অবরুদ্ধ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের জানান, যতদিন প্র্য়োজন ততিদন পর্যন্ত খালেদা জিয়াকে নিরাপত্তা বেষ্টনীতে রাখার হবে। তিনি জানান, নাশকতার তথ্য থাকার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের দিনের মতো সোমবার সকালেও খালেদার গুলশানের বাসা থেকে নাস্তার জন্য পাউরুটি, কলা, ডিম ও জুস নিয়ে আসা হয়। বিএনপিনেত্রী সকাল সাড়ে ৯টায় ঘুম থেকে ওঠেন বলে কার্যালয়ের ভেতরে থাকা মহিলা দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। তারা জানিয়েছেন, সকালেও খালেদা জিয়া কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে দলের কর্মসূচি নিয়ে কথা বলেছেন। সারা দেশের সর্বশেষ পরিস্থিতিও তাকে জানানো হচ্ছে। এদিকে কার্যালয়ের সামনে নতুনভাবে সাতস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বালু এবং ইট ভর্তি ১২টি ট্রাক রেখে আটকে দেওয়া হয়েছে ওই সড়কে ঢোকা ও বের হওয়ার পথ। এছাড়া পুলিশের দুইটি লরি, একটি পিকভ্যান, জলকামান ও সাঁজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। জানা গেছে কার্যালয়ের দুটি গেটেই তালা দিয়েছে পুলিশ। ভেতর থেক কেউ বের হতে পারছে না। আবার কেউ ঢুকতেও পারছে না। বিএনপি সুত্র জানিয়েছে বেগম জিয়া দুপুরের পর বের হয়ে প্রয়োজনে পায়ে হেটে আগাতে চেষ্টা করবেন। পথে যেখানে বাধা আসবে সেখানেই তিনি সমাবেশ করবেন। ০৫.০১.২০১৫