ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:০০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

খালেদার সঙ্গে বিএনপির নেত্রীরা রয়েছেন গুলশান কার্যালেয়

আপডেট: ০৯:৪৭ এএম, ৫ জানুয়ারি ২০১৫ সোমবার

khaleda-office-gulshan-wbস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখনো গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়ছেন। তার সঙ্গে দলের সিনিয়ার-জুনিয়ার অধিকাংশ নারীনেত্রী সেখানে অবস্থান করছেন। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেওয়ার পর শনিবার রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশ খালেদাকে আটকে দেয়। তখন থেকেই তিনি ওই কার্যালয়ে অবরুদ্ধ। আগের দিনের মতো সোমবার সকালেও খালেদার গুলশানের বাসা থেকে নাস্তার জন্য পাউরুটি, কলা, ডিম ও জুস নিয়ে আসা হয়। বিএনপিনেত্রী সকাল সাড়ে ৯টায় ঘুম থেকে ওঠেন বলে কার্যালয়ের ভেতরে থাকা মহিলা দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। তারা জানিয়েছেন, সকালেও খালেদা জিয়া কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে দলের কর্মসূচি নিয়ে কথা বলেছেন। সারা দেশের সর্বশেষ পরিস্থিতিও তাকে জানানো হচ্ছে। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ রেহানা আখতার রানু, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ওই কার্যালয়ে রয়েছেন বলে জানা গেছে। ০৫.০১.২০১৫