গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। গবেষণাগারের এক রক্ষণাবেক্ষণকারী খাঁচার দরজা খোলা রাখলে বানরগুলো পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের লোকান্ট্রি এলাকায়।
গবেষণাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, খাঁচায় ৫০টি বানর ছিল। এর মধ্যে ৪৩টি পালিয়েছে। ৭টি থেকে গেছে। বানরদের খাওয়ার মতো খুব বেশি কিছু জঙ্গলে নেই। তারা আপেল পছন্দ করে, যা তারা সেখানে মিলবে না। ফলে আগামী এক-দুই দিনের ভেতর তারা ফিরে আসবে বলে আশা করা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বানরগুলোকে তত্ত্বাবধান করত আলফা জেনেসিস নামের একটি কোম্পানি। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজে বানরসহ বিভিন্ন প্রাণী লালন–পালন করে প্রতিষ্ঠানটি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর রিসাস ম্যাকাক প্রজাতির বানরগুলোকে ধরার চেষ্টা চলছে। বানরগুলো নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বানর দেখামাত্র কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছে।
পুলিশ বলছে, পালিয়ে যাওয়া বানরগুলো কম বয়সী স্ত্রী বানর। এদের একেকটির ওজন প্রায় ৭ পাউন্ড (৩ কেজি ২০০ গ্রাম) করে।
স্থানীয় পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বানরের দলটিকে শনাক্ত করা গেছে এবং তাদের খাবারের লোভ দেখানোর চেষ্টা চলছে। বানরগুলোকে ধরতে এলাকাটিতে ফাঁদ পাতা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিযুক্ত আছে। প্রাণীগুলোকে শনাক্ত করার চেষ্টায় থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
আলফা জেনেসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ওয়েস্টারগার্ড বলেন, বানরের পালিয়ে যাওয়ার ঘটনাটি ‘হতাশাজনক’। আশা করছি বানরগুলো নিজে নিজেই খাঁচায় ফিরবে।
তথ্য বলছে, গবেষণাকেন্দ্র থেকে বানর পালানোর ঘটনা এটি প্রথম নয়। ২০১৬ সালেও এমন ঘটনা ঘটেছিল। তখন ১৯টি বানর পালিয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়। তারও দুই বছর আগে প্রাইমেট বর্গের ২৬টি প্রাণী গবেষণাগার থেকে পালিয়ে গিয়েছিল।
সূত্র: বিবিসি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






