গাজানীতির প্রতিবাদে ব্রিটিশ প্রতিমন্ত্রী সাইয়েদা ভার্সির পদত্যাগ
আপডেট: ১০:১২ এএম, ৬ আগস্ট ২০১৪ বুধবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সি। ফিলিস্তিনের গাজা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী । পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ভার্সি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম ক্যাবিনেট মন্ত্রী।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে গতকাল মঙ্গলবার পেশ করা পদত্যাগপত্রে সাইয়েদা ভার্সি লিখেছেন, চলমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ‘অসমর্থনযোগ্য’ এবং তা যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের জন্য অনুকূল নয়। এটি দেশে ও আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্যের সুনামের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। খবর এএফপি ও ইনডিপেনডেন্টের।
সাইয়েদা ভার্সির পদত্যাগ প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য একটা বড় আঘাত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও জাতিসংঘের আশ্রয়শিবিরে তাদের বিমান হামলার জোরালো ভাষায় নিন্দা না করায় দেশে সমালোচনার মুখে পড়েছেন ক্যামেরন। বিরোধীরা ছাড়াও তাঁর রক্ষণশীল দলেরই বেশ কয়েকজন এমপি এ জন্য সমালোচনামুখর হয়েছেন।
পাকিস্তানি বংশোদ্ভূত এ মন্ত্রী গতকাল অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁর অ্যাকাউন্টে লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেছি। আমি আর সরকারের গাজাবিষয়ক নীতি সমর্থন করতে পারছি না।’
সাইয়েদা ভার্সি গাজার চলমান রক্তপাত নিয়ে টুইটারে নিয়মিতভাবে তাঁর মতামত ব্যক্ত করে আসছিলেন। টুইটারে ৩৫ হাজারের বেশি লোক তাঁকে অনুসরণ করে।
ভার্সির পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেন, ব্যারনেস ভার্সি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী দুঃখিত। পাশাপাশি তিনি মন্ত্রী ও বিরোধী দলের সদস্য উভয় ভূমিকায় তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। অন্যদিকে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এর নিন্দা করে বলেছেন, ‘এটি হতাশাজনক ও অপ্রয়োজনীয়।’
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বলেন, জাতিসংঘ গাজার আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করে ঠিকই করেছে। তবে ওই হামলা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ভাষ্যমতে ‘নৈতিকভাবে চরম আপত্তিকর ও অপরাধমূলক কাজ’ কি না, সে প্রশ্নের জবাব দেননি তিনি।
২০১০ সালে ক্যামেরনের জোট সরকার ক্ষমতায় এলে সাইয়েদা ভার্সিকে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল। তবে ২০১২ সালে তাঁকে মূল ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাবিষয়ক দায়িত্ব পালন করছিলেন। সাইয়েদার বাবা-মা পাকিস্তান থেকে অভিবাসী হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন। ২০০৭ সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য হন।
গত সপ্তাহে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড ক্যামেরনের সমালোচনা করে বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়ে তাঁর ‘নীরবতা ব্যাখ্যাতীত’।
গাজা নিয়ন্ত্রণকারী কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলা বন্ধের যুক্তি দিয়ে শুরু করা এবারের ইসরায়েলি অভিযানে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ হিসাবে এর ৬৮ শতাংশের বেশি বেসামরিক লোক। বিশেষ করে বিপুলসংখ্যক শিশু হতাহত হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
০৬.০৮.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











