গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু মিরাজ (৭) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার একটি ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে সে বসবাস করত।
স্থানীয়রা জানান, শিশু মিরাজকে রেখে তার মা-বাবা দুই দিন আগে গ্রামের বাড়িতে যান। রাতে দাদি তাকে ঘরে তালা দিয়ে অন্যত্র গিয়েছিলেন। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে আসলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির ৭টি কক্ষ পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই এক শিশু তালাবদ্ধ ঘরে পুড়ে মারা যায়। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই বাড়ির ৭টি কক্ষ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








