গাড়িতে লেখিকাকে ধর্ষণ, জাপা নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরুদ্ধে ধর্ষণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম এ পরোয়ানা জারি করেছেন। তবে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি আজ সোমবার জানা গেছে।
এর আগে নিজেকে লেখিকা পরিচয়দানকারী ৩২ বছর বয়সী এক নারী গত ১১ জুলাই একই ট্রাইব্যুনালে এ মামলা করেন। ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দির পর অভিযোগের বিষয়ে ঢাকা সিএমএম আদালতকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বিচার বিভাগীয় তদন্তে অভিযোগ প্রদানকারী ব্যক্তিসহ ৩ জনের জবানবন্দি গ্রহণ করেন। তাদের জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে হাকিম ইয়াসমিন আরা ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। যা গতকাল সোমবার ট্রাইব্যুনাল আমলে নিয়ে আসামি লোটনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি লোটন সিকদার এন্ড পাবলিকেশন ও আকাশ পাবলিকেশনের মালিক। অন্যদিকে বাদিনী একজন লেখিকা হওয়ায় আসামির সঙ্গে পরিচয় হয়। বাদিনী ‘সংগঠক ও সংগঠন’ রাজনৈতিক বইটি লিখতে আসামির লোটনের সঙ্গে সহকারী লেখিকা হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে আসামির প্রতিষ্ঠান ‘আকাশ পাবলিকেশন’ থেকে প্রকাশিত ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ ছবি অ্যালবামের নির্দেশনা ও অঙ্গসজ্জা হিসেবেও বাদিনী কাজ করেন। সেই সময় ওই কাজের জন্য বাদিনী আসামির সঙ্গে দেখা করতেন। তখন আসামি বাদিনীকে পেলেই বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তা বলতেন। তবে আসামি বাবার বয়সী ভেবে বাদিনী বিষয়টি এড়িয়ে যেতেন।
এ ছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে বাদিনীর কাছে নোংরা ছবি পাঠাতেন এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতেন। তবে বাদিনী কঠোরভাবে প্রতিবাদ করতে পারতেন না। কারণ, তাকে কাজের জন্য আসামির কাছে যেতে হতো।
মামলায় বলা হয়, চলতি বছর ১ জানুয়ারি আসামির জন্মদিন হওয়ায় আসামির অনুরোধে সে রাজধানীর কোতয়ালী থানাধীন বিউটি বোর্ডিংয়ে আসেন। সেখানে জন্মদিনের কেক কাটার পর আসামি বাদিনীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। তবে রাস্তায় চালক ও তার সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকার একটি নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে দেন। পরে রাত ৯টার দিকে গাড়িতেই বাদিনীকে ধর্ষণ করেন। এ সময় মোবাইল ফোনে কিছু নোংরা ছবি ও ভিডিও ধারণ করেন আলমগীর সিকদার লোটন।
এরপর বাসায় পৌঁছে দেওয়ায় সময় হুমকি দেন, বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবেন। আসামির কাছে নোংরা ছবি ও ভিডিও থাকায় সে বাদিনীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ আসামি বাদিনীকে বিয়ে করবে বলে ডেকে এনে গত ৩০ জুন আবারও ধর্ষণ করেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


