গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’
ছোট ভিডিওর জনপ্রিয়তার সাথে তাল মিলিয়ে এবার নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’ চালু করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
স্বল্পদৈর্ঘ্যের ভিডিওপ্রেমীদের কথা বিবেচনায় রেখেই নতুন এই অ্যাপ চালু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডু ইট ইওরসেলফ (ডিআইওয়াই) ভিডিও বা অন্যান্য অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা যাবে গুগলের নতুন এই অ্যাপটি।
অ্যাপলিকেশনটি তৈরি করা হয়েছে গুগলের এরিয়া ১২০ প্রকল্পের আওতায়। তবে আপাতত শুধুমাত্র ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মেই ‘ট্যাংগি’ অ্যাপটি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ
বিগত কয়েক বছর ছোট ভিডিওর দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক অ্যাপ। যদিও টিকটকের পথে না হেঁটে দর্শকদের নতুন কিছু শিখতে সাহায্য করবে গুগলের নতুন ভিডিও অ্যাপ।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা শুধু ডিআইওয়াই ও সৃজনশীল বিষয়বস্তুতে নজর দিচ্ছি। এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। ইতিমধ্যেই আমরা সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ক্রিয়েটরের সাথে কাজ করা শুরু করেছি।’
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপ হিসেবে টিকটকের সফলতার পর অন্যান্য বেশ কিছু প্রতিষ্ঠান এখন এ ধরনের অ্যাপ তৈরিতে নজর দিয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিও রিমিক্স ফিচারসহ চালু করেছে ‘রিলস’। এটি ব্যবহার করে গ্রাহকরা ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে স্টোরিতে পোস্ট করতে পারেন।
এর আগে গত বছরের নভেম্বরে একই ধরনের অ্যাপ ‘লাসসো’ চালু করেছিল ফেসবুক। (সূত্র: এনডিটিভি)
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






