গুমাই বিলে বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি ধান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
কাক ডাকা কুয়াশা মোড়ানো ভোরে বিস্তীর্ণ মাঠজুড়ে সারি সারি কৃষকের দল। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার কেউ সেই আঁটি বাঁধা পাকা ধান ঘরে তুলতে কাঁধে বয়ে ছুঁটছেন বিলের পর বিল। চট্টগ্রামের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত গুমাই বিলের এখন নিত্যদিনের চিত্র এটি। এই বিলে ছয়টি ইউনিয়নের পঞ্চাশটিরও বেশি গ্রামের কৃষকের আবাদ করা আমন কাটার উৎসব শুরু হয়েছে।
বাতাসে দোল খাওয়া পাকা ধানের গন্ধে বিমোহিত কৃষক। সোনালী আমনে ভরেছে মাঠ, হাসির বাঁধ ভেঙ্গেছে আজ। চোখে, মুখে নেই ক্লান্তির ছাপ। ধানে ধান লেগে শিন শিন শব্দ মনকে করছে প্রাণবন্ত। পাকা ধানের শব্দের সাথে তাল মিলিয়ে ধান কেটে চলেছে কৃষক।- এমন দৃশ্য দেখা গেছে রাঙ্গুনিয়া গুমাইবিলে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গুমাইবিলে ৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বন্যায় ৬০০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এছাড়া সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ১০ হেক্টর পাকা-আধাপাকা জমির ধান হেলে গেছে। হেক্টর প্রতি ৫.২ থেকে ৫.৪ টন ফলন পাওয়া গেছে। যেসব ধান পেকেছে, সেগুলো কাটা শুরু হয়েছে। ধান কাটতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। এই মেশিনে এক কানি জমির ধান কাটতে ব্যয় হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। আর শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা।
মোকাররম মিয়া নামের এক কৃষক বলেন, ৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ব্রি-ধান ৮৭ জাতের এক একর জমির ধান কাটা হয়েছে। হেক্টর প্রতি ৫.৫ টন ধান পাওয়া গেছে।
জামান নামের এক কৃষক বলেন, ধান কাটার জন্য শ্রমিকরা বেশি মজুরি চায়। প্রতি কানি (২০ গন্ডা) জমির ধান কাটতে দিতে হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। ধান কাটার এ মৌসুমে নেত্রকোনা, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর, সাতকানিয়া, বাঁশখালীসহ দেশের বিভিন্ন স্থানের শ্রমিকেরা এখানে আসেন।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গুমাইবিলে বন্যার কারণে কিছু আমন ধান পাকতে একটু দেরি হলেও বেশিরভাগ আমন পাকছে। বন্যার কারণে গুমাই বিলে কিছু অংশ বিপর্যয় হয়েছে। দ্বিতীয়বার আমন রোপণ করায় সেই আমন পাকতে সময় নিচ্ছে। রাঙ্গুনিয়ার বিভিন্ন উপজেলা, পৌরসভাতে আমন ধান কাটা শুরু হয়েছে। এ বছর রাঙ্গুনিয়ায় ১৫ হাজার ৪শ ৪৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা



