গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের নবীন বরণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
নবীনদের বরণ করল গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ
বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ’ বিভাগের স্প্রিং ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়ার সিটি ক্যাম্পাসের সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান এবং বেসরকারি টেলিভিশন জিটিভি ও সারাবাংলা ডট নেট পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, সাংবাদিকতা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং পেশা। তবে এর ভেতরেও সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো নৈতিকতা রক্ষা করা। সাংবাদিকরা হলেন সমাজের চোখ, তাদের মাধ্যমেই দেশ এমনকি গোটা বিশ্ব সব ধরণের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, গত দুই দশক ধরে সাংবাদিকতায় বড় ধরণের পরিবর্তন এসেছে। এটা শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতাকে যেখানে আদর্শ মনে করা হত, সেখানেও আজ নানামুখী চ্যালেঞ্জ। কথায় কথায় সে দেশের প্রেসিডেন্ট আজ সাংবাদিকদের গালি দেন।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে ঘুণ ধরলে সাংবাদিকতায় কেন নয়? তবে আমাদের পরিবর্তনের জন্য কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলে চলবে না; একই সঙ্গে তাকে নৈতিকবোধসম্পন্ন ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে।
তিনি বলেন, গ্রিন ইউনিভার্সিটি সব সময়ই মানসম্মত শিক্ষাদানে প্রতিজ্ঞাবদ্ধ। এখানকার সিলেবাস যেমন আধুনিক, তেমনি শিক্ষকরাও প্রশিক্ষিত।
নবীন বরণ অনুষ্ঠানে জিইউবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম. কে নাজমুল হক, শাখা প্রধানগণ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







