ঘূর্ণিঝড়ের নতুন নামের তালিকা তৈরিতে আট দেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
বুলবুল এখন অতীত। উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় (আরব সাগর ও বঙ্গোপসাগর) এবার যে ঘূর্ণিঝড়টি জন্ম নেবে, তার নাম হবে পবন। এর পর আম্ফান। কিন্তু তার পর? তৃতীয় ঘূর্ণিঝড়ের নাম কী হবে?
ভারতীয় কেন্দ্রীয় মৌসুম ভবন বলছে, তাদের তালিকায় আর মাত্র দু’টি নাম রয়েছে। তাই দ্রুত নতুন নামের তালিকা তৈরি করতে নেমে পড়েছে উত্তর ভারত মহাসাগর অঞ্চলের আটটি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ওমান এবং মালদ্বীপ। কিন্তু নামকরণে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই পদ্ধতি অনুসরণ করেই নতুন বছরে জানুয়ারি মাসের মধ্যে তালিকা তৈরি করে ফেলার চেষ্টাও চলছে।
শীতের শুরুতে যে ভাবে ‘কিয়ার’, ‘মহা’ এবং ‘বুলবুল’-এর আবির্ভাব ঘটল, তা আরও চিন্তায় ফেলেছে আবহাওয়া বিজ্ঞানীদের। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগরে। তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। তেমনই এর পর যে ঘূর্ণিঝড়গুলো সাগরে ‘জন্ম’ নেবে, তাদের কী নাম রাখা হবে, তা নিয়েও সমান গুরুত্ব দিয়ে আলোচনা চলছে।
দেশটির কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের ঘূর্ণিঝড় বিভাগের প্রধান বিজ্ঞানী মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘নতুন বছরের জানুয়ারির মধ্যে নতুন তালিকা তৈরি হয়ে যাবে। সব দেশের সঙ্গেই আলোচনা চলছে।’
জানা গেছে, ইতিমধ্যেই ভারত, বাংলাদেশসহ আটটি দেশ, নিজদের মতো করে বেশ কিছু নাম ঠিক করে ফেলেছে। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বেশ কিছু নাম। এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করে ফেলতে চাইছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
এই নামকরণের সমন্বয়ের দায়িত্বে রয়েছে দিল্লির ‘রিজিওনাল স্পেশ্যালাইজড মেটেরিওলজিক্যাল সেন্টার’। উপমহাদেশে দেড় দশক আগে নামকরণের রীতি চালু হয়। তবে এই নামকরণের বিষয়টি বিশ্বের অন্যান্য জায়গায় অনেক আগেই শুরু হয়েছে। ভারতের দেওয়া প্রথম নাম ছিল ‘অগ্নি’।
সিডার, আয়লা, পিলিন, লেহর, মাদি, বায়ু, কিয়ার, মহা, ফণি, বুলবুলের নামকরণ করেছে ওই আটটি দেশ। এ বার যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। তার নাম হবে পবন। এই নামটি দিয়েছে শ্রীলঙ্কা। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম আম্ফান। তা তাইল্যান্ড-এর দেওয়া।
নামকরণের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। সাধারণত ছোট এবং সহজভাবে উচ্চারণ করা যাবে, এমন নাম ঠিক করা হয়। ওই নামের মধ্যে দেশের ভাষাগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকা জরুরি। ঘূর্ণিঝড় নামকরণে বেশ কিছু সুবিধাও রয়েছে। একই সঙ্গে দুটি ঘূ্র্ণিঝড় তৈরি হলে, আলাদা ভাবে তা চিহ্নিত করা যায়। সহজেই যে নাম মনে রাখা সম্ভব তেমন নামই দেওয়া হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

