চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভোলার চরফ্যাশনে এক যুবককের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়ায় স্ত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, তার স্বামীকে চুরির অপবাদে স্থানীয়রা ৮০ হাজার টাকা জরিমানা করে। এই অপবাদ ও ক্ষোভে স্ত্রী জাহানারা (৫০) বেগম গলায় কাপড় দিয়ে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চরফ্যাশন দক্ষিণ আইচা থানাধীন পুলিশ মঙ্গলবার গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোর সাড়ে ৬টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে জামালের বাড়িতে এই ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর স্বামী জামাল উদ্দিন জানান, গত কয়েক দিন আগে স্থানীয় কামরুল সর্দার, আলামিন ফরাজি, আবুল হোসেন মাতাব্বর ও নাছির মৃধাসহ আরও কয়েকজন একত্রিত হয়ে আমার ছেলে আলামিনের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে ৮০হাজার টাকা জরিমানা করেন। কয়েক দিন পরে পুনরায় সর্দার বাজারে ডেকে নিয়ে তাদের দাবি করা টাকার জন্য রাত একটা পর্যন্ত বসিয়ে রাখেন। পরে নগদ ৩০হাজার টাকা দিয়ে বাকি ৫০হাজার টাকার সময় নিয়ে আমাকে ছাড়িয়ে আনেন।
কান্না জড়িত কন্ঠে স্বামী জামাল উদ্দিন বলেন, বাকি টাকা কি করে দিবো এই চিন্তায় আজ ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে কামরুল সর্দার বসিয়ে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, তার ছেলে টাকা চুরি করেছে কিনা আমরা তাকে ডেকে এনে জিজ্ঞেসা করেছি। এর বাহিরে আর কোনো কথা হয়নি আমাদের।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ জানান, অর্থনৈতিক সংকট ও লেনদেন সংক্রান্ত ব্যপারে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







