চরাঞ্চলে উঠছে কাঁচা মরিচ, কমছে দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বগুড়া সারিয়াকান্দির বিভিন্ন চরাঞ্চলে চাষাবাদ করা কাঁচা মরিচ উত্তোলন শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও চরাঞ্চল জুড়ে বিভিন্ন জাতের হাইব্রিড মরিচের ফলন হয়েছে। বাজারে ভালো দাম পেয়ে কৃষকরা খুশি। আর নতুন মরিচ বাজারজাত হওয়ায় দাম কমতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া সারিয়াকান্দি উপজেলা দীর্ঘদিন ধরে মরিচ চাষের জন্য বিখ্যাত। প্রতি বছরের মতো এবারও কৃষকরা বন্যার পানি নামার পর পরই জমিতে জো (কাঙ্খিত পানি) আসার পর আগামভাবে বিভিন্ন জাতের হাইব্রিড মরিচ চাষ করেছেন। তবে এ বছর মৌসুমের শেষের দিকে দেরিতে বৃষ্টিপাতের কারণে আগাম রোপণ করা মরিচে রোগবালাই বেশি হয়েছে। আর মরিচের পচন রোগও বেশি হয়েছে। এতে জমিতে বারবার নতুন মরিচের নতুন চারা দিতে হয়েছে। তবে সব চড়াই উৎরাই পেরিয়ে গত কিছুদিন ধরেই এ উপজেলায় মরিচ চাষের জন্য অনুকূল আবহাওয়া বিরাজমান রয়েছে। তাই মরিচের গাছগুলো এখন বেশ বড় হয়েছে ও গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। তাই কৃষকেরা এখন তাদের পরিপক্ব কাঁচা মরিচ উত্তোলন ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার নারী কৃষি শ্রমিকরা সারিবদ্ধভাবে চরাঞ্চল জুড়ে কাঁচা মরিচ উত্তোলন করতে ব্যস্ত সময় পার করছেন। তারা সারাদিন মরিচ উত্তোলন করে ২৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।
সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের লেবু মিয়া জানান, এ বছর তিনি ১০ বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ চাষ করেছেন। প্রতি বছরই তিনি মরিচ চাষ করেন ও লাভবান হন। এ বছর চারা লাগানোর পর পরই অতিবৃষ্টি কারণে পচারি রোগের আক্রমণ হয়। এ কারণে শুরুর দিকে মরিচ গাছের অবস্থা ভালো না থাকলেও পরবর্তীতে পরিচর্যার কারণে গাছগুলো বেশ বেড়ে উঠেছে। এখন ভালো আবহাওয়ায় গাছে বেশ মরিচ ধরেছে। এ পর্যন্ত তিনি তার মরিচ ক্ষেতে তিনবার মরিচ উত্তোলন করেছেন। প্রতিবার বিঘাপ্রতি পাঁচ থেকে আট মণ করে মরিচ পেয়েছেন। বাজারে প্রতিমণ মরিচ ২৮০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন।
সারিয়াকান্দির পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, এ উপজেলার বিভিন্ন আড়তে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আমদানি হতে শুরু করেছে। উপজেলার যমুনা তীর ঘেঁষে চার থেকে পাঁচটি কাঁচামালের আড়ৎ গড়ে উঠেছে। প্রতিটি আড়ৎ-এ প্রতিদিন ১৫০ থেকে ২০০ মণ পর্যন্ত মরিচের আমদানি হচ্ছে। প্রতিমণ মরিচ সাদা ২১০০ টাকা থেকে ২২০০ টাকা এবং কালো ২৮০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর এ উপজেলায় ৩৩১০ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ হয়েছিল। উৎপাদন হয়েছিল, চার হাজার ৭৫০ মেট্রিক টন শুকনা মরিচ। এ বছর উপজেলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, ৩২০০ হেক্টর। কিন্তু মরিচ বপন বা রোপনকালীন সময়ে বৈরী আবহাওয়ায় জন্য ৩১৭০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, মৌসুমের শুরুর দিকে বৈরী আবহাওয়ার জন্য মরিচ গাছের সমস্যা দেখা দেয়। আমাদের পরামর্শে ও পরবর্তীতে অনুকূল আবহাওয়ার কারণে এখন বিভিন্ন এলাকায় মরিচের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকেরা কাঁচা মরিচ বাজারে বিক্রি করছেন ও ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। এতে বাজারে মরিচের সংকট দূর হয়েছে। বাজারে মরিচের দাম কমতেও শুরু করেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








