চলন্ত ট্রেনে সন্তান প্রসব, সুস্থ মা ও নবজাতক
চুয়াডাঙ্গা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা থেকে যশোরে আসার পথে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে এক সন্তান জন্ম দিয়েছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী। হঠাৎ চলন্ত ট্রেনে সন্তান প্রসবের ঘটনায় যাত্রীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাবার বাড়ি যশোর শহরের শংকরপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
রেশমা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শংকরপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। এর আগে তার দুটি ছেলে সন্তান ছিল। নতুন করে তৃতীয় সন্তানের জন্মের মধ্য দিয়ে তারা এখন তিন সন্তানের বাবা-মা হলেন।
রেশমা খাতুন হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের জন্য শুক্রবার সকালে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা থেকে মা মনোয়ারা খাতুনকে সঙ্গে নিয়ে ট্রেনে যশোরের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে দর্শনা স্টেশন পার হওয়ার পর তার প্রসববেদনা শুরু হয়। একপর্যায়ে চলন্ত ট্রেনের ভেতরেই তিনি সন্তানের জন্ম দেন।
ট্রেনে খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে কেউ কেউ তাকে সাহায্য করার চেষ্টা করেন। এদিকে ঘটনাটি দ্রুত পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। সেখানে কর্তব্যরত কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখেন। দুপুর ১২টার দিকে ট্রেন যশোরে পৌঁছালে ফায়ার সার্ভিস সদস্যরা নবজাতক ও প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই নবজাতক শিশুর কডসহ (নাড়ি) প্রসূতি মাকে ভর্তি করে লেবার ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার শিশুর নাড়ি কেটে দেন।
গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন বলেন, রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। তবে বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





