ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

চলে গেলেন বিলকিস ময়েজউদ্দিন

আপডেট: ০৯:৫১ এএম, ৯ আগস্ট ২০১৪ শনিবার

timthumb.phpস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:সাবেক আইন প্রণেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিনের স্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা বিলকিস ময়েজউদ্দিন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহে....রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ পৃথক পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আজ দুপুরে  শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা বিলকিস ময়েজউদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার সিদ্ধেশ্বরীর বাসভবনে যান। প্রধানমন্ত্রী বিলকিস ময়েজউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তার লাশের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া তিনি বিলকিস ময়েজউদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আজ শনিবার বাদ আসর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ তিনি ৫ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। ০৯.০৮.২০১৪