চাঁদপুরে সাড়ে ৯০০ পিস ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক
চাঁদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলায় সাড়ে ৯০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের স্ত্রী ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া সংবাদটি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) এবং একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশার দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইউপি সদস্য বাশার দর্জি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী শাহিনা বেগম ও সহযোগী মোস্তফা গাজীকে আটক করা হয়।
এ সময় পুলিশ ১৯টি জাম আকৃতির কালো টেপ দিয়ে মোড়ানো বস্তুতে সাড়ে ৯০০ পিস ইয়াবা বড়ি এবং নগদ অর্থ জব্দ করে। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু দত্ত। এছাড়াও উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





