চোটের শঙ্কা ছাপিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মারুফা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। দুর্দান্ত বোলিং সত্ত্বেও তাদের হারতে হয়েছে ৪ উইকেটে। এর সঙ্গে টাইগ্রেসদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করা পেসার মারুফা আক্তার ইনজুরি। তবে শঙ্কা ছাপিয়ে শুক্রবার (১০ অক্টোবর) তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে যাচ্ছেন।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কিউই মেয়েদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসির এই মেগা ইভেন্টে ইনসুইং ও লাইন-লেংথ ধরে বোলিংয়ের জন্য শুরু থেকেই নজর কাড়ছেন মারুফা। আগের ম্যাচে তাকে ৫ ওভারের পর আর না পাওয়াটা ছিল বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ফলে ফাহিমা-মেঘলারা নিয়ন্ত্রিত বোলিং করে গেলেও মারুফার শূন্যস্থান পূরণ করা যায়নি।
মূলত মাংসপেশিতে অস্বস্তি ছিল মারুফার। নিউজিল্যান্ডের ম্যাচের আগে তিনি পুরোপুরি সেরে উঠেছেন বলে বিসিবির এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন। তিনি বলেন, ‘কালকের (আজ) ম্যাচের জন্য তিনি (মারুফা) প্রস্তুত। এখন তিনি বোলিং করতে পারছেন এবং কোনো ধরনের অস্বস্তি নেই। ফলে নিউজিল্যান্ড ম্যাচ মিস করতে পারেন বলে আলোচনা উঠলেও, সেটি এখন আর নেই। ইংল্যান্ড ইনিংসের শেষদিকেও তিনি বোলিংয়ে ফিরতে প্রস্তুত ছিলেন, তবে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাননি।’
গত ম্যাচে হারলেও, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। নিউজিল্যান্ড ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা যে ম্যাচ হেরেছি সেটি এখন অতীত। আমরা চাইলেও সেটি আর ফিরিয়ে আনতে পারব না। এখন আমাদের মনোযোগ আসন্ন ম্যাচের দিকে। আমরা নির্দিষ্টভাবে কোনো প্রতিপক্ষের কথা ভাবছি না। ব্যাট-বলে দলগতভাবে ভালো পারফর্ম করাই আমাদের লক্ষ্য।’
গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে কিউই মেয়েদের মোকাবিলা করবে জ্যোতি-সোবহানা মোস্তারিরা। একই ভেন্যুতে তারা ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল। ব্যাট-বলে এই ম্যাচে ভালো পারফর্ম করা প্রসঙ্গে নাহিদা বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বোলিং ইউনিট হিসেবে ভূমিকা খুব ভালো ছিল। একই লক্ষ্য থাকবে পরের ম্যাচেও। ব্যাটাররাও ভালো করছে, যদি আরও দুয়েকজন কিছুটা ভালো করতে পারে আমাদের স্কোর আরও বেশি লড়াইয়ের উপযোগী হতে পারত।’
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যেখানে ৭ ওভারে ৩১ রানের বিনিময়ে মারুফা ২ উইকেট নেন। ম্যাচের শুরুতেই অসাধারণ ইনসুইংয়ে ব্রেকথ্রু এনে দিয়ে তিনি বিশ্বক্রিকেটে আলোড়ন তৈরি করেছেন। একই ফর্ম অব্যাহত রেখেছিলেন ইংলিশদের বিপক্ষেও। সেদিনও নেন ২ উইকেট। টুর্নামেন্টজুড়ে ২০ বছর বয়সী এই পেসারকে এমন ফর্মেই দেখতে চাইবে পুরো বাংলাদেশ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







