চ্যান্সেলরের দায়িত্ব: দুটি চ্যালেঞ্জের কথা জানালেন ম্যার্কেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
প্রায় ১৬ বছর চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন আঙ্গেলা ম্যার্কেল৷ আর কদিন পর নতুন চ্যান্সেলর দায়িত্ব নেবেন৷ দুটি বড় চ্যালেঞ্জ, হতাশা, আফগানিস্তান, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি বিশ্ব গণমাধ্যমে- তারই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে।
চ্যালেঞ্জ-
দায়িত্ব পালন করতে গিয়ে কোন কোন সময় তিনি বড় সমস্যায় পড়েছিলেন জানতে চাইলে ম্যার্কেল বলেন, ‘‘দুটি ঘটনা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয়েছে৷ প্রথম, (২০১৫ সালে) অনেক বেশি শরণার্থীর আগমন, যেটাকে আমি আসলে ‘সংকট' নামে ডাকতে পছন্দ করি না - কারণ মানুষ মানুষই৷ আর দ্বিতীয়টি হচ্ছে করোনা মহামারি৷’’
আফগানিস্তান-
ম্যার্কেল বলেন আফগানিস্তান নিয়ে তার অন্যরকম প্রত্যাশা ছিল৷ ‘‘আমরা অবশ্যই খুবই দুঃখিত যে আমরা আফগানিস্তানে যা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি৷ যেমন আমরা এমন একটা টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম যেখানে মেয়েরা স্কুলে যেতে পারবে, নারীরা তাদের ইচ্ছা পূরণ করতে পারবেন এবং শান্তিটা স্থায়ী হবে,’’ বলেন তিনি৷ সাক্ষাৎকারের এই পর্যায়ে ম্যার্কেলকে কিছুটা গম্ভীর দেখা গেছে৷ তবে ‘‘এর দায় শুধুমাত্র জার্মানির একার নয়৷ আফগানরাও তাদের যা করার কথা ছিল, করেনি৷ এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার,’’ বলেন ম্যার্কেল৷গর্ব ও হতাশা
বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা, কয়লা থেকে জার্মানির সরে আসাসহ নানা বিষয় নিয়ে ম্যার্কেল গর্বিত৷ তবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আরও বেশি কিছু করতে না পারায় তিনি সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন৷ ম্যার্কেল বলেন, জার্মানির রাজনৈতিক ব্যবস্থা এমন যে এখানে কোনো আইন পাস করতে চাইলে আগে ঐকমত্য গড়ে তুলতে হয়৷ তিনি বলেন, ‘‘কোনো সিদ্ধান্ত নিতে আমাদের সবসময় বেশিরভাগ মানুষের সমর্থন প্রয়োজন হয়৷ এই বিষয়টা আমি জলবায়ু অ্যাক্টিভিস্টদের সবসময় বলেছি৷ তারা আমাকে বলে ‘আপনাকে এখনই এটা করতে হবে,’ তখন আমি তাদের বলি, ‘কিন্তু আমাকেতো আগে মেজরিটি পেতে হবে৷’ অনেক প্রত্যাশা ছিল, অনেক ভয়ও আছে৷ আমি সবসময় চেষ্টা করেছি, কিন্তু তারপরও আজ আমি বলতে পারছি না যে, ফলাফল সন্তোষজনক৷’’
বন্ধুদের মিস করবেন-
‘‘আমি এমানুয়েল মাক্রোঁকে (ফ্রান্সের প্রেসিডেন্ট) মিস করবো৷ আমি আমার সঙ্গে কাজ করা অন্য দেশের অনেক শীর্ষ নেতৃবৃন্দকে মিস করবো কারণ তাদের সঙ্গে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে৷ আন্তর্জাতিক রাজনীতি মানে হচ্ছে আপনি আরেকজনের সঙ্গে অনেক কথা বলেন, অন্যের জুতা পরে মাইলখানেক হাঁটার চেষ্টা করেন৷’’
বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে আলোচনার সময় তিনি খোলা মন নিয়ে অংশ নিতেন বলে জানান ম্যার্কেল৷ এমনকি যেসব নেতার মূল্যবোধের সঙ্গে তার মিল হতো না তাদের কথাও মনোযোগ দিয়ে শুনতেন বলে জানান ম্যার্কেল৷ ‘‘কারও বিশ্ব সম্পর্কে অন্যরকম ভাবনা থাকলেও আপনার তার কথা শোনা উচিত৷ কারণ আমরা যদি একজন আরেকজনের কথা না শুনি তাহলে আমরা কোনো সমাধান পাব না,’’ বলেন তিনি৷
সূত্র: ডয়চে ভেলে
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










