চ্যাম্পিয়ন হয়েও খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
জেএফএ অ-১৪ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামীকাল রাজশাহীতে শুরু হচ্ছে। প্রাথমিক পর্বে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন, স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্স আপ নিয়ে চূড়ান্ত পর্ব হওয়ার কথা ছিল। রাঙামাটি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক রাঙামাটি না খেলায় তাদের পরিবর্তে ঐ জোনের তৃতীয় দল খাগড়াছড়ি খেলছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জেএফএ অ-১৪ টুর্নামেন্টের মূল পর্ব উপলক্ষ্যে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'রাঙামাটি চ্যাম্পিয়ন হয়েও খেলবে না। সেই জোনের রানার্স আপ কক্সবাজারও মূল পর্বে খেলতে চাইনি। তাই সেখানে তৃতীয় দল খাগড়াছড়ি খেলছে।'
রাঙামাটি থেকে মনিকা-ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলার উঠে এসেছে। দেশের নারী ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ পাইপলাইন হিসেবে কাজ করছে রাঙামাটি। সেই রাঙামাটি অ-১৪ টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েও খেলছে না। তবে বিষয়টি নিয়ে শঙ্কিত নন বাফুফের নারী উইংয়ের প্রধান, 'কেন খেলেনি তারা সেটি বলেনি। চিঠিতে বলেছে তারা খেলতে পারবে না। এটার পজিটিভ নেগেটিভ দুই দিকই আছে। তারা খেলতে না পারায় অন্য দল সুযোগ পাচ্ছে আবার তারা যেহেতু চ্যাম্পিয়ন ফলে তারা খেলতে পারলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা বা মান ভালো হতো।'
রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে না খেলার কারণ সম্পর্কে তিনি বলেন, 'রাঙামাটিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। আমাদের সকল খেলোয়াড় স্কুলের। স্কুলগুলো না ছাড়ায় খেলা সম্ভব নয়, আমরা দাবি করেছিলাম খেলা এক সপ্তাহে পেছালে অংশগ্রহণ করা যেত।'
বাফুফের এই মুহুর্তে তিনটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট চলছে। পুরুষ অ-১৫, নারী অ-১৪ ও জাতীয় চ্যাম্পিয়নশিপ। এতে অংশগ্রহণ ও স্বাগতিক হয়ে জেলা ফুটবল এসোসিয়েশনগুলো যেন সংকটেই পড়েছে, 'জেএফএ কাপে রাঙামাটি স্বাগতিক ছিল। ফেডারেশন মাত্র ২০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা এখনো দেয়নি। অনেক টাকা খরচ হয়েছে। ফেডারেশন যা দেয় এর চেয়ে কয়েকগুণ খরচ প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণে। এতে সামনে অ-১৭ টুর্নামেন্টে নাও খেলতে পারে রাঙামাটি।'
আজ শুরু হওয়া মূল পর্বে এ গ্রুপে রয়েছে স্বাগতিক রাজশাহী, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও রংপুর। বি গ্রুপে ঠাকুরগাও, চাপাইনবাবগঞ্জ, খুলনা ও মানিকগঞ্জ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। ২৫ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











