ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগগঞ্জের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনা ঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ।
মোস্তাফিজ নামে এক যাত্রী বলেন, পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছি কুমিল্লায়। কিন্তু যানজটের কারণে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সাথে থাকা শিশু ও নারীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।
নাজিমউদ্দিন নামে আরেক যাত্রী বলেন, ছুটির দিন হওয়ায় অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাচ্ছি। রাস্তায় এত বেশি সময় লাগছে যে পৌঁছাতে বিকেল বা রাতও হয়ে যেতে পারে। অথচ আমাকে আগামীকাল ভোরের মধ্যেই নারায়ণগঞ্জে থাকতে হবে, অফিস আছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে আমরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








