ছোট্ট ব্যালকুনিতে সহজেই ফলিয়ে নিন দরকারি হার্বস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ এএম, ১৩ জুন ২০২১ রবিবার
ফাইল ছবি।
বাঙালি রান্না মানে শুধু তেল, হলুদ, মরিচ নয়, তার সঙ্গে রয়েছে নানারকম মশলার গন্ধ! আর মশলা মানে কি শুধু জিরা, পাঁচফোড়ন আর তেজপাতা? মোটেই তা নয়! ধনেপাতা, কারিপাতা, পুদিনার মতো হার্ব যে সাধারণ রান্নার স্বাদগন্ধ কতটা বাড়িয়ে তুলতে পারে, তা সব্বাই জানেন।
ইদানীং, নানান মাল্টিকুইজিন রেস্তোরাঁর সুবাদে পরিচিত হার্বের পাশাপাশি অনেক বিদেশি হার্বের সঙ্গেও পরিচয় ঘটেছে আমাদের। সুপারমার্কেটে এ সব দেশি-বিদেশি হার্বস পাওয়া যায় বটে, কিন্তু এখন লকডাউনের জেরে কবে মার্কেটে সে সব পাওয়া যাবে তার ঠিক নেই, দ্বিতীয়ত, নিজের দরকারি হার্বস নিজে ফলিয়ে নেওয়ার মধ্যে যে আনন্দ আছে, তা আর কিছুতে নেই!
আর সবচেয়ে বড়ো কথা, কিচেন গার্ডেন করতে মোটেই একগাদা জায়গার দরকার হয় না! বারান্দার কোণে, জানলার তাকে বা ছাদের একফালি জায়গাতেই দিব্যি ফলিয়ে নিতে পারবেন দরকারি হার্বস!
রোজকার রান্নায় দরকার কিছু হার্বের কথা বললাম আমরা। রান্নার স্বাদ দ্বিগুণ করতে এ সব হার্ব যেমন কাজের, তেমনি এদের কিছু ওষধিগুণও রয়েছে। জেনে নিন কী কী হার্ব বুনতে পারেন আপনার রান্নাঘরের বাগানে!
বেসিল: মূলত ইটালিয়ান খাবারে বেসিলের ব্যবহার হয়। খাবারের স্বাদগন্ধ বাড়িয়ে তুলতে জুড়ি নেই বেসিলের। বাড়িতে যে তুলসি গাছ থাকে, তার চেয়ে একটু আলাদা এই বেসিল। তবে গোত্রের দিক থেকে দুটিই এক। আলাদা করে বেসিল চারা কেনার দরকার নেই, বাড়িতে তুলসি গাছ থাকলেই হবে। তুলসি গাছ ছোট টবে হতে পারে, বিশেষ যত্নআত্তি ছাড়াও ভালো থাকে। অল্প রোদ আসে এমন জায়গায় টব রেখে দিন। প্রয়োজনমতো রান্নায় ব্যবহার করুন। শুধু রান্নাতেই নয়, সর্দিকাশি কমাতেও তুলসি বা বেসিলের রস উপকারী। রোজ সকালে দু’ তিনটে পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে ফেলুন, কাশির ধাত কমে যাবে।
পুদিনা: চাটনি থেকে শুরু করে রান্নার উপাদান হিসেবে পুদিনা পাতার স্বাদ আর গন্ধ অনেকেই খুবই পছন্দ করেন। বাড়িতে খুব সহজেই পুদিনা বুনতে পারেন। বাজার থেকে পুদিনা পাতা কিনে গোড়াগুলো কেটে অল্প জলে এক রাত ভিজিয়ে রাখুন, পরের দিন টবে বা অন্য কোনও ছোট ছড়ানো বাটিতে মাটি রেখে তাতে পুঁতে দিন। পাত্রটা আলোয় রাখুন, দু’বেলা পরিমাণমতো জল দেবেন। পুদিনা খুব তাড়াতাড়ি বাড়ে, তাই প্রয়োজনমতো ছেঁটে দেবেন।
কারিপাতা: বাঙালি রান্নাতেও কারিপাতার গন্ধ দারুণ লাগে! অনেকেই বাড়িতে কারিপাতার গাছ রাখেন। এমনিতে কারিপাতা মাঝারি মাপের গাছ, তবে ছেঁটে রাখলে বারান্দা বা ছাদের টবেও দিব্যি রাখতে পারবেন। মুসুর ডাল, মাংস, সবজি রান্নায় স্বাদের বদল ঘটাতে কারিপাতা দেওয়া যায়। মাঝারি টবে কারিপাতার বীজ বুনে দিন, সুন্দর গাছ হয়ে যাবে।
ধনেপাতা: এই হার্বটি নিয়ে নতুন করে কিছু বলার নেই! রান্নায় দিন, চাটনি করে খান, ধনেপাতা সব রূপেই সমান আকর্ষণীয়! পুদিনার মতোই ধনেপাতা শিকড় বুনে ফলানো যায়। তবে শুকনো ধনের বীজ মাটিতে ছড়িয়ে দিলেও সুন্দর গাছ হবে। ছোট পাত্রেও ধনেপাতার গাছ ভালো হয়, তাই জায়গার চিন্তা নেই!
পেঁয়াজ পাতা: শীতে পেঁয়াজকলি খেতে ভালোবাসেন? নিজের কিচেন গার্ডেনেই বুনে ফেলুন এবার! বাজার থেকে পেঁয়াজ কিনে শেকড়ের অংশটা সমেত টবে বুনে দিন, ক’দিনের মধ্যে পেঁয়াজ গাছ বেরোবে। পাতার অংশ কেটে রান্নায় দিন, খুব সুন্দর গন্ধ হবে রান্নায়।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








