ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৮:৪১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ছড়া// রোকেয়া খাতুন রুবী// বাবা ও আমি

আপডেট: ১১:০৫ এএম, ৩ নভেম্বর ২০১৪ সোমবার

বাবা বলতেন তুইতো আমার কাঁঠালচাঁপা বৃষ্টি দুপুর জলঝরাতো সেতার টানে, বিকেল ফুরোয় সময়টা তার ভীষণ মাপা জোনাক জোনাক দ্বীপজ্বালাতো সন্ধ্যা গানে। বাবা বলতেন তুইতো আমার কামিনীফুল হাসতে হাসতে দুচোখ শুধু ভরতো জলে মেঘের ছায়ায় দখিন হাওয়া জড়াতো চুল শুকতারাটা জ্বলতো ভীষণ আঁধার তলে। বাবা বলতেন তুইতো আমার সোজনে ডাঁটা শ্যামলমাটির ছড়িয়ে দেয়া আঁচলখানি প্রিয় শহর ঘুমিয়ে থাকে বাবার সাথে আমার হাঁটা ভোর জাগলেই চা দোকানে ফুটতো পানি। বাবা বলতেন তুইতো আমার বোশেখ মেলা আলতামাখা নরম পায়ে ছোট্ট নূপুর বেদেনীদের কী সুনিপুণ সাপের খেলাKOLOKAKOLY ভালবাসার খামার গড়া ইচ্ছে দুপুর। বাবা বলতেন তুইতো আমার উড়ক্কু চুল দীঘির জলে সাঁতার কাটা রূপালী মাছ হিরে, চুনি, পান্না ভরা বাহারী দুল রোদের শালে গা জড়ানো করবীগাছ। বাবা বলতেন তুইতো আমার আঁখিতারা হাসতে হাসতে আঁকরে ধরি বাবার দু‘হাত গল্প কথায় দু‘জন মিলে আত্নহারা পড়েই থাকে সামনে রাখা যুঁইফুল ভাত। বাবা বলতেন আসলে তো আমিই তুই তোর হৃদয়ে আমার হৃদয় বসিয়ে দেয়া, রোজ প্রতিদিন ইচ্ছে করে বাবাকে ছুঁই। বাবাতো নেই বন্ধ আমার ইচ্ছে খেয়া। ০৩.১১.২০১৪