ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:৫৪:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

জঙ্গি নাবিলা জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩৮ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

জঙ্গি নারী হোমায়রা ওরফে নাবিলা গ্রেফতারের দুই মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান বলেন, জামিন পাওয়ার পর বুধবার বিকালে নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ এপ্রিল গ্রেফতার হন নাবিলা। আর গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত দুই পক্ষকে শুনে নাবিলার জামিন দেন।

পুলিশ বলছে, নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমও নব্য জেএমবির একজন অর্থদাতা। গত বছরের ২০ নভেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কলাবাগান থানা এলাকার বিভিন্ন মেস ও আবাসিক হোটেলে ‘ব্লক রেইড’ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম নামের একজন আত্মঘাতী হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা। একই অভিযোগে গ্রেফতার তার স্বামী তানভীর ইয়াসিন করিম এ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।