জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। সোমবার বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। এমনকি মানবতার জন্য তিনি একবার ২১ দিন রাস্তায় থেকে প্রতিবাদ করেছিলেন বলেও জানান মমতা।
মমতা তার টুইটে লিখেন, আজ বিশ্ব মানবতা দিবস। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। আসুন আমরা প্রার্থনা করি কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য। মানবাধিকার বিষয়টি আমার হৃদয়ের খুব কাছের। ১৯৯৫ সালে আমি হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে মানবাধিকার রক্ষার জন্য ২১ দিন রাস্তায় ছিলাম।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পেশ করেছিল লোকসভায়। সেই বিল পাসও হয়ে গেছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।
তখন থেকে কাশ্মীরে চলছে অবরুদ্ধ পরিস্থিতি। মানুষজন ঠিকমতো বাড়িঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি ফোন বা ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না।
এটি কতদিন চলবে সে সম্পর্কে জানতে চাইলে জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের উপদেষ্টা কে বিজয়া কুমার বলেছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










