জর্ডানে ব্যর্থ অর্পিতারা, ব্যাখ্যা নেই কোচের
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী ফুটবলে বাকবদলের শুরুটা ২০১৭ সালে এএফসি অ-১৬ নারী টুর্নামেন্টের মূল পর্বে খেলার মাধ্যমে। পরের আসরেও বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলেছিল। এরপর টানা দুই আসরে বাছাই পর্ব পার হতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
বাফুফে এবার অ-১৭ নারী দলকে আরব আমিরাতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে। যা আগে কখনো বয়স ভিত্তিক নারী দলের টুর্নামেন্টের আগে দেখা যায়নি। দুই ম্যাচের পর কোচ সাইফুল বারী টিটু প্রস্তুতি পরিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছিলেন। বাস্তবে জর্ডানে বাংলাদেশ তেমন ভালো মানের ফুটবল খেলতে পারেনি। প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে চতুর্থ মিনিটে লিড পেলেও ৮৯ মিনিটে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়ে। ঐ ম্যাচে ফিনিশিং ব্যর্থতা ছিল প্রবল।
আগামী বছর চীনে মূল পর্বে খেলতে হলে গতকাল চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না। সেই বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করেছে। পুরো ম্যাচই চাইনিজ তাইপে প্রাধান্য বিস্তার করেছে। বাংলাদেশ রক্ষণ ঘুচাতেই ব্যস্ত ছিল। সেই রক্ষণেও ছিল অসংখ্য ভুল। বাংলাদেশ মাঝে মধ্যে আক্রমণ করলেও সেগুলো গোলের জন্য যথেষ্ট ছিল না। চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে শক্তিশালী কিন্তু এত প্রস্তুতির পরও এভাবে ৫ গোলে হার মানানসই নয়। ফলে কোচের কৌশল ও পরিকল্পনা যেমন প্রশ্নবিদ্ধ তেমনি ফুটবলারদের সামর্থ্য-যোগ্যতাও কাঠগড়ায়।
জর্ডানে এএফসি অ-১৭ টুর্নামেন্ট বাংলাদেশ থেকে কোনো ক্রীড়া সাংবাদিক কাভার করতে যাননি। বাফুফে মিডিয়া বিভাগ টুর্নামেন্ট সংক্রান্ত তথ্য, ছবি, ভিডিও প্রেরণ করে। গতকাল পাঁচ গোলে হারের পর কোচ সাইফুল বারী টিুটর কোনো প্রতিক্রিয়া পাঠায়নি বাফুফের মিডিয়া বিভাগ। কোচকে ব্যক্তিগতভাবে ফোন করেও পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া। নারী ফুটবল দলের ম্যাচের ফলাফল নেতিবাচক হলে কোচের প্রতিক্রিয়া না পাওয়া অবশ্য এবারই প্রথম নয়। এএফসি অ-২০ টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-৬ গোলে হারের পরও বৃটিশ কোচ বাটলারের মন্তব্য দেয়নি বাফুফের মিডিয়া বিভাগ।
সাইফুল বারী টিটু মূলত বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর। তিনি মূলত কোচিং কোর্স করান। সেখান থেকে বাফুফের আয় আসায় থাকে না তেমন জবাবদিহিতা। বিশেষ প্রয়োজনে অ-২৩ পুরুষ দল ও অ-১৭ নারী দলের হেড কোচের দায়িত্ব দিয়েছে ফেডারেশন। ভিয়েতনামে অ-২৩ টুর্নামেন্টের সময় ছিলেন অসুস্থ ফলে ব্যর্থতার দায়ভার থেকে খানিকটা পরিত্রাণ পেয়েছেন। এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টে অবশ্য সুস্থ থেকেই অনুশীলন ও ডাগআউটে ছিলেন। এরপরও কেন এমন ব্যর্থতা সেটার কোনো জবাব মিলেনি এখনো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







